দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর নির্বাচন হতে যাচ্ছে, কমিশন গঠিত
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজার্সীর সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীদের প্রানের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর নির্বাচন। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে গত ২৪ই জুন আহমেদ উদ্দিন শিকদারকে প্রধান নির্বাচন কমিশনার, মীর হোসেন হেভেনকে জয়েন্ট কমিশনার, আবু নসর, মোক্তাদির রহমান, মোহাম্মদ আইয়ুব, মোঃ হোসেন জনি এবং গোলাম মোস্তফাকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদু রফিকসহ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ।
২০০৮ সালের নজীরবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন জহিরুল ইসলাম বাবুল এবং নুরুন্নবী চৌধুরী শামীমের পরিষদ।নির্বাচিত হওয়ার পর থেকে দীর্ঘ এক যুগের কাছাকাছি সময়ে নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শুরু হলেও তা কোনদিনও বাস্তব রূপ লাভ করেনি।এরই মধ্যে সাউথজার্সীর প্রায় শতাধিক ব্যক্তির আর্থিক সহযোগিতায় এবং সভাপতির জহিরুল ইসলাম বাবুলের নিরলস প্রচেষ্টায় ক্রয় করা হয় বাংলাদেশ কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার ক্রয়ের পর থেকে ক্রয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ভবনটি রক্ষা করার কাজে নেমে পড়েন। নতুনভাবে নির্বাচিত নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ কমিউনিটি সেন্টারের সম্পৃক্ততা কি হবে, কিভাবে হবে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা।
অবশেষে এর্টনীর মাধ্যমে আইনগত বিষয়গুলো নির্ধারনের পর গত তিন মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সভার পর সভা চলতে থাকে। তারই ধারাবাহিকতায় গঠন করা হয় আহমেদ উদ্দিন শিকদার এবং মীর হোসেন হেভেনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। কমিশনের দায়িত্ব প্রাপ্তির পর গত ১১ জুলাই, ২০১৯ এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে এসোসিয়েশনের সদস্যপদ গ্রহন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জয়েন্ট নির্বাচন কমিশনার মীর হোসেন হেভেন।
নির্বাচন কমিশন আগামী ২৮ জুলাই ২০১৯ তারিখের মধ্যে সাউথজার্সীতে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর ভোটার হওয়ার জন্য আহবান জানান। এসোসিয়েশনের সদস্যপদ গ্রহনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই নির্বাচনের তারিখ ঘোষনার প্রতিশ্রুতি দেন কমিশনের কর্মকর্তাবৃন্দ। কমিশনের কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কমিউনটি সেন্টারে এসে সকলকে এসোসিয়েশনের সদস্যপদ গ্রহনের অনুরোধ জানান। প্রধান নির্বাচন কমিশনার আহমেদ উদ্দিন শিকদার এবং অন্যান্য নেতৃবৃন্দ একটি সফল নির্বাচন উপহার দেবেন বলে সাংবাদিক সন্মেলনে জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests