দুইবার সূর্যোদয়ের দেশ!

সুবোধ চন্দ্র বিশ্বাস : আপনি একই দিনে দুইবার সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে চান? আপনাকে ওই মাহেন্দ্রক্ষণের আগে তাহলে দুবাইয়ের বুর্জ খলিফা ভবনের নিচে প্রথমে যেতে হবে। এটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ভবনটির ওপরে অবস্থান করে খুব কাছ থেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখা যায়। এটি এতই উঁচু যে, এক মিনিটের ব্যবধানে দুই বার সূর্যোদয়-সূর্যাস্ত দেখা সম্ভব। ধরুন সূর্যাস্তের সময় আপনি বুর্জ খলিফার নিচের তলায়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আপনি ভবনটির লিফটে ওপরে উঠতে শুরু করলেন। মিনিটের ব্যবধানে একদম ওপরে উঠে দেখবেন দিগন্তরেখায় তখনো সূর্য ঝুলে আছে। এভাবে আপনি একই দিনে দুই বার সূর্যাস্ত দেখার বিরল ঘটনা ঘটাতে পারেন। ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকা জানিয়েছে, এক দর্শনার্থী এমনই একটি দৃশ্য ধারণও করেছেন। টাওয়াটির ওপরের দিকের কোনো একটি কক্ষের জানালা দিয়ে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন তিনি। অতঃপর লিফটে ওপরে ওঠার সময় পুনরায় সূর্যাস্তের দৃশ্য ধারণ করেন। দুবাইয়ের আকাশচুম্বী এ ভবনটি ১২৪ তলাবিশিষ্ট। উচ্চতা ৮২৮ মিটার। প্রায় ১০০ কিলোমিটার দূর থেকেও এটি স্পষ্ট দেখা যায়। ২০০৪ সাল থেকে নির্মাণকাজ শুরু হয়। এটি সবচেয়ে বেশি তলাবিশিষ্ট ও জায়গাবেষ্টিত ভবন। বুর্জ দুবাইয়ে যে পরিমাণ গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো ক্রমান্বয়ে সারিবদ্ধভাবে রাখলে ১৭টি ফুটবল মাঠের সমপরিমাণ জায়গা দরকার হবে। শুধু এর ভিত্তি তৈরিতে যে পরিমাণ ইট, বালু, সিমেন্ট ব্যবহার করা হয়েছে তা দিয়ে প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা দেয়াল তৈরি করা সম্ভব। খারাপ আবহাওয়ায় যাতে ভেঙে না পড়ে বা ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য ভবনটি ওয়াই আকৃতিতে তৈরি করা হয়েছে। এর ওজন সমভাবে বহন নিশ্চিত করতে তিনটি উইং রয়েছে। ভবনটির নিচতলায় রয়েছে বিশ্বের প্রথম আরমানি হোটেল। আর ১২৪ নম্বর ফ্লোরটি দর্শনার্থীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। তারা সেখান থেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত ও অন্যান্য দৃশ্য দেখতে পারবেন।ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং