Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

দুই গ্যালাক্সির মহামিলন

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: May 24, 2013 | 12:49 AM

১১ বিলিয়ন আলোকবর্ষ দূরে দুটি গ্যালাক্সির একীভূত হওয়ার বিরল ঘটনা উদ্ঘাটন করেছেন জোতির্বিজ্ঞানীরা। ইউরোপ মহাকাশ সংস্থার হার্সেল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিস্কোপে এ বিরল দৃশ্য ধরা পড়েছে। ইউরোপীয় এ সংস্থার সঙ্গে এই প্রকল্পে একযোগে কাজ করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসাও। হার্সেল ছাড়াও নাসার হাবল স্পেস টেলিস্কোপ ও স্পিটজার স্পেস টেলিস্কোপসহ ভূমি আর মহাশূন্যের অনেকগুলো টেলিস্কোপের পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বহুদূরের দুটি গ্যালাক্সি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে; আর তাতে জন্ম নিচ্ছে নতুন নতুন নক্ষত্র। গবেষকরা ধারণা করছেন শেষ পর্যন্ত ওই জুটি বিশালাকায় একটা ডিম্বাকার গ্যালাক্সিতে পরিণত হবে। গবেষণালব্ধ এই ফল জোতির্বিদ্যার একটি রহস্য উদ্ঘাটনে সহায়তা করবে। আমাদের এই মহাবিশ্ব বয়স যখন ৩০০ থেকে ৪০০ কোটি বছর, তখন তা পরিপূর্ণ ছিল লালচে ডিম্বাকার আকৃতির গ্যালাক্সিতে। এই গ্যালাক্সিগুলো কি ধীরে ধীরে ছোট ছোট গ্যালাক্সিকে টেনে নিয়ে বড় হয়েছে, নাকি অপেক্ষাকৃত দ্রুতগতিতে দুটি বড় গ্যালক্সি একীভূত হয়ে তৈরি হয়েছে, তা নিয়ে দ্বিধায় ছিলেন বিজ্ঞানীরা। এই নতুন উপাত্ত থেকে বিজ্ঞানীরা স্থির হতে পারবেন যে, গ্যালাক্সির মহামিলনেই তৈরি হয়েছে বিশালাকায় ডিম্বাকার নক্ষত্রপুঞ্জ। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার-এর অনলাইন সংস্করণে ২২ মে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আই ফু ও আসান্থা কুরেই বলেন, নতুন নতুন নক্ষত্র সৃষ্টি করতে করতে একীভূত হওয়া এই গ্যালাক্সি দুটি পুরোপুরি ধুলা ও গ্যাসের বিশাল মেঘের মধ্যে লুকায়িত। হার্সেলের ইনফ্রারেড ডিটেক্টরের ভেতর দিয়ে গ্যালাক্সিগুলোর একীভূত হওয়ার উপাত্ত তুলে এনেছে। চার বছর ধরে কাজ করা হার্সেল সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘের অবলোহিত রশ্মি নির্ণয় করার মতো করে নকশা করা হয়েছে। এটির খুঁজে পাওয়া উপাত্ত নিয়ে এখনও গবেষণা চালাচ্ছে জোতির্বিজ্ঞানীরা। নতুন এই গবেষণায় হার্সেলকে দিয়ে পৃথিবী থেকে ১ হাজার ১০০ কোটি আলোকবর্ষ দূরে এইচএক্সএমএমজিরোওয়ান নামের এই গ্যালাক্সির ওপর নজর রাখা হয়। এতে পাওয়া যায় মহাবিশ্বের ৩০০ কোটি বছর বয়সের উপাত্ত। কাছাকাছি দুটি গ্যালাক্সি দেখে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন, তারা বুঝি একটি গ্যালক্সিরই প্রতিবিম্ব দেখছেন। কিন্তু বিশদ গবেষণার পর তারা বুঝতে পারেন, আসলে তারা তাকিয়ে আছেন গ্যালাক্সির মহামিলনের দিকে। গবেষণায় বের হলো, ওই গ্যালাক্সি দুটি বছরে দুই হাজার নক্ষত্রের সৃষ্টি করছে, যেখানে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে বছরে এক-দুটি নক্ষত্রের জন্ম দিচ্ছে। ওই দুটি গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা হবে প্রায় ৪০০ বিলিয়ন। মহাবিশ্বে গ্যালাক্সির একীভূত হওয়া সাধারণ ঘটনাই। কিন্তু এই নতুন দুটি গ্যালাক্সির একীভূত হওয়ার ঘটনাকে বিজ্ঞানীরা বিরলই বলছেন। এত বড় ধরনের গ্যালাক্সির এভাবে একীভূত হওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। আর এতে যে প্রচুর পরিমাণ গ্যাস ও নক্ষত্রেরও জন্ম হচ্ছে তাও নতুন একটি বিষয়।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ