Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

দুই বছর পর দেশে গেলেন আমেরিকা প্রবাসী লাক্স আনন্দধারা ফটোজেনিক মডেল অভিনেত্রী মিলা

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: August 18, 2016 | 10:45 PM

প্রায় দুই বছর পর আবারো দেশের মাটিতে পা রাখলেন আমেরিকা প্রবাসী লাক্স আনন্দধারা ফটোজেনিক মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ২০১৪ সালের ২৫শে ডিসেম্বর এ তারকা সর্বশেষ ঢাকা এসেছিলেন। সে সময় তিনি নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় নোবেল ও সজলের বিপরীতে ‘তারপর নদী’ এবং দীপান্বিতা ইতির রচনায় ‘পুনশ্চঃ ভালোবাসা’ ‘নাটকে অভিনয় করেছিলেন। এবারের ঈদেও মিলাকে দু-একটি নাটকে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন পর দেশে এলাম। আল্লাহ চাইলে সব ঠিকঠাক মতো চললে পরিবারের সবার সঙ্গে সামনের ঈদ করবো। পাশাপাশি এবারও দু’একটি নাটকে অভিনয় করবো। কাজ বেশি করার ইচ্ছে নেই। পরিবার আর বন্ধু-বান্ধবদেরই বেশি সময় দেয়ার চেষ্টা করবো। কারণ, আমেরিকায় কাজে অনেক বেশি ব্যস্ত সময় কাটাই। নিজেকেই সময় দিতে পারি না। এবার একটু নিজেকে সময় দিতে চাই।  মিলা হোসেন জানান, এবার তার সঙ্গে স্বামী জাকারিয়া মাসুদ জিকোও এসেছেন। জাকারিয়া মাসুদ জিকো আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘আজকাল’-এর প্রধান সম্পাদক ও প্রকাশক। মিলা হোসেন ২০১৩ সালে সর্বশেষ রানা মাসুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। ২০০০ সালে তিনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন তখনই একদিন মডেল ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের কাছে ছবি তুলে লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় জমা দিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। আর এরপর মিস ফটোজেনিক হিসেবে সাফল্য লাভ করে এগিয়ে চলেন তার গন্তব্যের পথে। একের পর এক হয়েছেন বিজ্ঞাপনের মডেল। সেই সঙ্গে কাজ করেছেন ভালো ভালো নাটকে। আফজাল হোসেন, আবদুন নূর তুষার, আনজাম মাসুদসহ অনেকের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এই পর্দাকন্যা। মিলা লাক্স তারকা হওয়ার পর প্রথম অভিনয় করেন আক্তারুজ্জামান পরিচালিত একটি নাটকে। এই নাটকে তার বিপরীতে ছিলেন শাহেদ। এ অভিনেতা ছাড়াও মিলা বিভিন্ন সময়ে নাটকে যাদের বিপরীতে অভিনয় করেছেন তারা হলেন- আজিজুল হাকিম, মনির খান শিমুল, লিটু আনাম, শাহরিয়ার নাজিম জয়, সজল প্রমুখ। প্রতিটি নাটকে সে সময় মিলার অভিনয় দর্শককে মুগ্ধ করে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ