দুই শীর্ষ নেতার আলাপ, বন্ধ মার্কিন দূতাবাস
এই সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার বিশ্বের ২১টি দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ রাখা হয়। সোমবার কয়েকটি মিশন খুললেও নতুন করে কয়েকটি দূতাবাস ওই তালিকায় যুক্ত করে মোট ১৯টি কূটনৈতিক মিশন পুরো সপ্তাহই বন্ধ রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ সিদ্ধান্তের ফলে আবু ধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহরান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলির দূতাবাস ও কূটনৈতিক মিশন আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে, যা চলতি মাসের শেষ পর্যন্ত বজায় থাকবে।
যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং কানাডাও বিভিন্ন দেশে সাময়িকভাবে তাদের দূতাবাস ও কূটনৈতিক মিশন বন্ধ রাখে। এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের ইয়েমেনের বিষয়েই পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সতর্কতা দেখা যায়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইয়েমেনে তাদের দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি নিজেদের নাগরিকদের ইয়েমেনে না যাওয়ারও পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়, আল কায়েদার মধ্যপ্রাচ্য শাখা আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা’র (একিউএপি) পক্ষ থেকে হুমকিটি দেওয়া হয়েছে। তবে এর বেশি কিছু সংবাদ সম্মেলনে জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে জাওয়াহিরির বার্তাটি উদ্ধার করা হয়েছিল সেখানে হামলার প্রাথমিক লক্ষ্যস্থল হিসেবে ইয়েমেনের কথা বলা হয়েছিল। আল-কায়েদার বড় ধরনের হামলার ছকটি কার্যকর করার পর্যায়ে ছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে।
সূত্র: বিবিসি অনলাইন/কালের কণ্ঠ
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী