Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

দুটি গাড়ি দুর্ঘটনায় তদন্তের অধীনে থাকা মার্কিন বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: June 22, 2012 | 6:30 PM

 ডেস্ক: দুটি গাড়ি দুর্ঘটনায় তদন্তের অধীনে থাকা যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জন ব্রাইসন পদত্যাগ করেছেন। এক বছরেরও কম সময় আগে দায়িত্ব নেয়া বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ‘অবাধ তদন্তের’ স্বার্থে তিনি পদত্যাগ করছেন। বাণিজ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি এক চিঠিতে ব্রাইসন বলেছেন, আমি প্রেসিডেন্টকে জানিয়েছি যে বাণিজ্যমন্ত্রী হিসেবে আমি পদত্যাগ করছি। ব্রাইসন বলেন, আমাদের অর্থনীতি নির্মাণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য আপনারা যে সহায়তা করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, এই গুরুত্বপূর্ণ অভিযাত্রা ব্যাহত না করতে আমার পদত্যাগ করা প্রয়োজন। ৯ই জুন লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনের কাছে গাড়ি চালানোর সময় দু’টি গাড়িকে ধাক্কা দিয়েছিলেন ব্রাইসন। পাঁচ মিনিটের মধ্যে পর পর দু’টি গাড়িকে ধাক্কা দেয়ায় ৬৮ বছর বয়সী মন্ত্রীর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তিনি স্নায়ুবিক রোগে ভুগছেন এমন আশঙ্কা করে তার মস্তিষ্কের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV