দুবাইয়ে স্বদেশী যৌন কর্মীকে হত্যা করলো বাংলাদেশী শ্রমিক
ডেস্ক: দুবাইয়ে কর্মরত এক বাংলাদেশী শ্রমিক স্বদেশী এক নারী যৌন কর্মীকে শ্বাসরোধে হত্যা করেছে। ওই বাংলাদেশীর নাম এমকে, তার বয়স ২৭ বলে উল্লেখ করা হয়েছে। নিহত নারী যৌনকর্মীর নাম সালমা বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। দুবাইয়ের আল মানখুল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ওই যৌন কর্মীর সঙ্গে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক গড়েছিল এমকে। একপর্যায়ে ফি নিয়ে সালমার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। সালমা শারীরিক সম্পর্ক স্থাপনের বিনিময়ে ১০০ দিরহাম দাবি করে। কিন্তু ওই ব্যক্তি তাকে ৫০ দিরহাম দেয়। এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে সালমাকে হত্যা করে এমকে। তার বিরুদ্ধে দুবাইয়ের কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্সে আজ শুনানি অনুষ্ঠিত হয়। স্থানীয় পুলিশের দেয়া বিবরণে জানা গেছে, ঘটনার কয়েক মাস পর দুবাই পৌরসভার এক কর্মী পরিত্যক্ত ওই বাড়ি থেকে সালমার পচে যাওয়া ও বিকৃত মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর ফরেনসিক বিভাগের চিকিৎকরা বলছেন, ওই মৃতদেহটি গলনের শেষ পর্যায়ে ছিল। মাথার খুলি ও হাতের হাড় দেখা যাচ্ছিল। প্রায় ৬ মাস আগে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে সিদ্ধান্তে উপনীত হন তারা। ভবনটির পুনঃনির্মাণ কাজ শুরু হওয়ার আগেই সালমার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর তদন্তে বেরিয়ে আসে হত্যাকারীর পরিচয়। ঘটনাস্থলে ওই শ্রমিকের ফেলে যাওয়া একটি সিগারেটের শেষ অংশে লেগে থাকা লালা বা থুতুর ডিএনএ নমুনার সঙ্গে সন্দেহভাজনের ডিএনএ মিলে যায়। তাকে ওই একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমদিকে অস্বীকার করলেও পরে সে হত্যার কথা স্বীকার করে। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে সে বলেছে, ফি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সালমা তাকে পেটানোর জন্য লোকজন পাঠানোর হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সালমাকে হত্যা করে এমকে। বার দুবাই প্রসিকিউশনের প্রধান আইনজীবী খালিদ আল জারুনি হত্যাকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests