দুর্ঘটনা এড়ালো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেলের বিমান

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বহনকারী একটি বিমান অল্পের জন্য গুরুতর দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছে। সোমবার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে ফেরার পথে ওই বিমান ট্রাফিক কন্ট্রোলারদের ভুলে মার্কিন সেনাবাহিনীর একটি কার্গো জেটের খুব কাছাকাছি চলে গিয়েছিল। ফলে অবতরণ বাতিল করতে বাধ্য হয়। অন্যদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা তার পুনর্নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের সদর দফতরে গতকাল পা রাখেন। খবর বিবিসি, টেলিগ্রাফ ও এএনআই অনলাইনের।
মিশেল ওবামা ৭৩৭ বোয়িং বিমানে চড়ে ওয়াশিংটনে ফিরছিলেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও ছিলেন তার সঙ্গে। বিমানটি যখন মেরিল্যান্ডের অ্যান্ড্রুস বিমানঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সে সময় মালবোঝাই মার্কিন সেনাবাহিনীর একটি কার্গো জেট বিমান খুব কাছাকাছি চলে আসে। আকাশপথে যেখানে দুটি বিমানের মধ্যে নূ্যনতম পাঁচ মাইল দূরত্ব থাকা দরকার, সেখানে তিন মাইলের মধ্যে চলে আসে। তাদের মধ্যে সময়ের দিক থেকে ব্যবধান ছিল মাত্র এক মিনিটের। ফলে বিমান অবতরণ বাতিল করা হয়। পরে অবতরণ করে ওয়াশিংটনের পাশেই আরেক বিমান ঘাঁটিতে। ট্রাফিক কন্ট্রোলারের ভুলে বিমান দুটি অত কাছাকাছি চলে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও অ্যান্ড্রুস বিমানঘাঁটির এক কর্মকর্তা জানিয়েছেন, ফার্স্টলেডি কখনোই বিপজ্জনক অবস্থার মধ্যে ছিলেন না। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা তার পুনর্নির্বাচনী প্রচারণায় সামাজিক নেটওয়ার্ক ফেসবুককে কাজে লাগাতে চাইছেন। গতকাল তিনি ওই জনপ্রিয় টেক কোম্পানির সদর দফতরে যান। সেখানে গিয়ে তিনি অনলাইনের মাধ্যমে নতুন মিডিয়া ইউজার, ভোটার, অনুরাগী এবং গুরুত্বপূর্ণ অর্থদাতাদের মুখোমুখি হন। ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের