Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

দুর্নীতির কারণে বাংলাদেশের উন্নতি বাধাগ্রস্ত :ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মরিয়ার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: December 10, 2010 | 1:18 AM

ইউএসএ নিউজ ডেস্ক: ঢাকায় এক কর্মশালায় বক্তৃতাকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, দুর্নীতির জন্য বাংলাদেশের ক্রমবৃদ্ধি ও উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান, বিশ্বব্যাংকের মতে দুর্নীতির কারণে বাংলাদেশে ব্যবসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পায় শতকরা ২৫ ভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দুর্নীতি দমনের জন্য অংশীদারিত্ব : সরকারি অর্থ ব্যবস্থাপকদের ভূমিকা ও অর্থ ব্যবস্থাপনার নৈতিকতা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।কর্মশালায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক বক্তব্য রাখেন।রাষ্ট্রদূত মরিয়ার্টি বলেন, দুর্নীতি কোনো একটি বিশেষ দেশের বা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নয়। এটি একটি বিশ্বব্যাপী ব্যাধি। বাংলাদেশ এর ব্যতিক্রম কিছু নয়। দুর্নীতির নেতিবাচক দিক হচ্ছে : সরকারের প্রতি জনগণের আস্থা কমে যায়। জাতীয় সম্পদের অপচয় হয়।তিনি বলেন, দুর্নীতি দমনে অংশীদারিত্বের ভূমিকা অপরিসীম। সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সরকারি ও বেসরকারি খাতে অধিকতর স্বচ্ছতার চাহিদা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসআইডি) অর্থায়নে ‘প্রগতি’ কর্মসূচি সরকার, সুশীল সমাজ, গণমাধ্যম ও নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জোটবদ্ধভাবে কাজ করছে। দুর্নীতি দমনে বাংলাদেশ সরকারের পর্যবেক্ষণ পদ্ধতি ও প্রতিরোধের প্রচেষ্টা শক্তিশালী করতে প্রগতি কাজ করছে।রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি কমাতে প্রয়োজন শক্তিশালী নেতৃত্বের। দুর্নীতি দমন প্রচেষ্টায় পরিকল্পনা ও পরিচালনায় এবং এর ফলে সংস্কার সাধনে শক্তিশালী নেতৃত্বের অংশগ্রহণ জরুরি।
প্রশিক্ষণ, হিসাব নিরীক্ষণের নিয়মাবলীর হালনাগাদ করা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ‘কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশের’ (সিএজি) মধ্যে অংশীদারিত্ব জোরদার করার মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র সরকার ইউএসআইডির মাধ্যমে ‘সিএজি’র সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে। ‘প্রগতি’ (‘শাসন ব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সততা) প্রকল্পের মাধ্যমে ‘ইউএসএআইডি’ এক কোটি ৮০ লাখ ডলার প্রদান করছে। সিএজির উপজেলা পর্যায়ের হিসাবরক্ষণ অফিসের আনুমানিক ৫৫০ কর্মকর্তা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV