Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

‘দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হতে হবে’ -ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: October 11, 2012 | 5:04 PM

অর্থনৈতিক রিপোর্টার: বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। গতকাল শেরেবাংলা নগরের এনইসি-২তে ২০১২ সালে বাংলাদেশের জন্য ইউএসএআইডি’র মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের ২০ কোটি ডলার উন্নয়ন সহায়তা ঘোষণা দেয়ার সময় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশ মিশন পরিচালক রিচার্ড গ্রিন ও ইআরডির ভারপ্রাপ্ত সচিব মো. শফিকুল আজম প্রমুখ। এক প্রশ্নের জবাবে মজিনা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক এনার্জির জন্য অপার সম্ভাবনাময় একটি দেশ। এই সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে এবং এর উন্নয়নে কনকোফিলিপস পাশে থাকবে বলেও তিনি জানান। মজিনা বলেন, এনার্জি খাত থেকে দুর্নীতি উপড়ে ফেলতে হবে। তাহলে গ্যাস এবং কয়লা সেক্টরে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এবং বিদেশেও রপ্তানি করতে পারবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বেড়ে গেছে জানিয়ে তিনি বলেন, ২০১৩ সালে আমাদের সহায়তা গত বছরের চেয়ে প্রায় ১০ গুণ বেড়ে গেছে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেয়ার মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খাতগুলো হলো- গণতন্ত্র ও সুশাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং মানব সহায়তা। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে শেল গ্যাস খাতে সহযোগিতার সম্ভাবনা খুঁজে দেখতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এদেশে একটি প্রতিনিধিদল পাঠাচ্ছেন। এই দল বাংলাদেশে খুব শিগগিরই এসে যাবে। বাংলাদেশে জ্বালানি খাতে মার্কিন সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। শেল গ্যাস হচ্ছে প্রাকৃতিক ভূ-স্তরের পাথুরি অংশে আবদ্ধ বস্তু। এ গ্যাস উত্তোলনে প্রযুক্তিগত দক্ষতা মার্কিনিদের রয়েছে। ২০ কোটি ডলার সহায়তা ঘোষণা: যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে ২০১২ অর্থবছরে ২০ কোটি ডলার উন্নয়ন সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। এই সহায়তা গত অর্থ বছরের সহায়তা থেকে প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার বেশি। বাংলাদেশ সরকারের ষষ্ঠ পাঁচ বছরব্যাপী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের জনগণের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ অর্জনে এই সহায়তা যুক্তরাষ্ট্র সরকারের চলমান সহযোগিতার প্রতীক বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, উন্নয়নের এই সহায়তা দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রদূত মজিনা বলেন, স্বেচ্ছায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন, বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন চর্চায় সহযোগিতা এবং টিবি ও এইচআইভি/এইডস রোগসহ অন্যান্য রোগ রোধ ও চিকিৎসা প্রসারের জন্য ইউএসএআইডি স্বাস্থ্য-সংশ্লিষ্ট কর্মসূচিসমূহে প্রায় ৭ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে। একই সঙ্গে ইউএসএআইডি প্রাথমিক শিক্ষার জন্য প্রায় ৪০ লাখ ডলার প্রদান করবে। এ ছাড়া খাদ্য নিরাপত্তা সহযোগিতায় ইউএসএআইডি কৃষি উৎপাদন বৃদ্ধি, বাজারের সঙ্গে সংযোগ স্থাপন, আয় বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ৫ কোটি ২০ লাখ ডলার প্রদান করবে। রাষ্ট্রদূত বলেন, খাদ্য সরবরাহের উন্নয়ন, দরিদ্র জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতির প্রসার এবং হুমকির সম্মুখীন জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য ও পুষ্টিজনিত সেবা প্রদানের জন্য ইউএসএআইডি প্রায় চার কোটি ৫০ লাখ ডলার প্রাথমিক মানব সহায়তা সেবায় দেবে। যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডির মাধ্যমে ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে ৬০০ কোটি ডলারের অধিক উন্নয়ন সহায়তা দিয়ে আসছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV