Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

দুর্বৃত্তের গুলিতে মিশিগানে বাংলাদেশি জয়নুল নিহত : মেয়ের বিয়ে উপলক্ষ্যে তার দেশে যাওয়ার কথা ছিল ২০ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: May 28, 2019 | 1:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে জয়নুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি ট্যাক্সি চালক সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার ২৪ মে রাতে তারাবির নামাজ শেষে ট্যাক্সি নিয়ে বের হবার পর রাত ২টার দিকে ডেট্রয়েট সিটির মিড টাউনে কলিংউডে এ নৃশংসতা চলে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে মিশিগানের কমিউনিটি লিডার সৈয়দ শাহেদুল হক জানান। জয়নুলের ঘনিষ্ঠ বন্ধুদের উদ্ধৃতি দিয়ে ডেট্রয়েটের পুলিশ জানায়, কলিংউডে ৬০০ ব্লকে একজন যাত্রী নামানোর পর সে ভাড়া না দিয়েই চলে যাচ্ছিল। এ সময় ক্ষুব্ধ জয়নুলের সাথে ঐ যাত্রীর কড়া বাক্য বিনিময়ের এক পর্যায়ে যাত্রীটি গুলি করে। গুলিবিদ্ধ জয়নুল কাল বিলম্ব না করে ট্যাক্সি চালিয়ে ঐ স্থান ত্যাগের চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই তিনি ট্যাক্সির নিয়ন্ত্রণ হারান। ট্যাক্সিটি পথের পাশে একটি গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায় এবং সেখানেই প্রাণ হারান জয়নুল। 

নিহত জয়নুল ইসলাম ডেট্রয়েটের অধিবাসী এবং কাশ্মীর স্ট্রিটে স্ত্রী ও ৭ সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি রাতের শিফটে ট্যাক্সি চালাতেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে। ঈদের পর দুই কন্যাকে বাংলাদেশে নিয়ে বিয়ে দেয়ার প্রস্তুতি ছিল জয়নুলের। 
এদিকে, জয়নুলের হত্যায় জড়িত দুর্বৃত্তকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শনিবার ডেট্রয়েট সিটি সংলগ্ন হ্যামট্রমিক এলাকায় প্রবাসীরা মানববন্ধন করেছেন। বাংলাদেশিসহ ট্যাক্সি চালকদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় এ সময়। 

অপরদিকে, ডেট্রয়েটের পুলিশ সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে দুর্বৃত্তকে গ্রেফতারে। 

নিহত জয়নুল ইসলামের জানাজা ২৬ মে রবিবার যোহর নামাজের পর মসজিদ উন নূর-এ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৮ মে ডিয়াবর্ন মুসলিম গোরস্থানে তাকে দাফন করার কথা। 

প্রসঙ্গত: উল্লেখ্য, জয়নুল ডিভি লটারিতে জয়ী হয়ে পরিবার নিয়ে ১৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বড় মেয়ের বিয়ে দেয়া উপলক্ষ্যে আগামী ২০ জুন তার পরিবারের বাংলাদেশে যাওয়ার কথা ছিলো। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV