Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

দুর্ভাগা সেলসম্যান!

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: August 27, 2013 | 2:15 PM

 

গাড়ি কিংবা ফ্ল্যাটের মতো বিলাসী পণ্য বা সম্পদ বিক্রির কাজটা যারা করেন তাদের জন্য খুশি হবার মতো ঘটনা রোজ আসে না। বিশেষ করে কিছুটা অভিজাত ধরনের সামগ্রী বলে এর একেকটি বিক্রি করতেই অনেক ঘাম ঝরাতে হয় বিক্রয়কর্মী তথা সেলসম্যানদের। তার উপরে কারও দায়িত্ব যদি থাকে ল্যাম্বর্গিনির মতো বিশ্বের সেরা কোনো সুপারকার বিক্রি করা বা সেটিকে ক্রেতার দুয়ারে পৌঁছে দেওয়া তাহলে সেটি নিঃসন্দেহে আরও কঠিন হয়ে দাঁড়ায়। এমনকি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোতেও হরহামেশা বিক্রি হয় না এ ধরনের সুপারকারগুলো। কাজেই জার্মানির এক গাড়ির ডিলার কাম বিক্রয়কর্মী কার্ট স্মিট যখন কিছুদিন আগে এক লাখ ইউরো বা এক কোটি টাকারও বেশি দামি একটি ল্যাম্বো মারসিয়েলাগো গাড়ির অর্ডার পান তখন খুশি না হওয়ার কোনো কারণ ছিল না। আর এই খুশি নিয়েই জার্মানির ববলিনজেনে থাকা গাড়ির নতুন মালিকের কাছে গাড়িখানা পৌঁছে দিতে রওনা হয়েছিলেন কার্ট। এ ধরনের একটি গাড়ির দাম কার্টের চাইতে ভালো আর কেইবা জানেন। তাই যেখানে ২১১ মাইল/ঘণ্টা বেগেও চালানো সম্ভব এ ধরনের কোনো গাড়িকে সেখানে ঘণ্টায় ৩০ মাইলেরও কম গতিতে গাড়িটি চালাচ্ছিলেন কার্ট। কিন্তু মন্দভাগ্য বলে কথা! হঠাত্ করেই অন্যমনস্ক হয়ে ভুল গিয়ারে গাড়িটিকে ঠেলে দেন কার্ট। মুহূর্তের মধ্যে তাকে কিছু বুঝতে না দিয়ে গাড়িটিও সজোরে আঘাত করে সামনে থাকা একটি ট্রাকের পেছনের দিকে। আর এতেই বিলাসী এই গাড়িটির সামনের অংশ একেবারে দুমরে-মুচড়ে যায়। কোটি টাকার গাড়িটি চোখের পলকেই তার মূল্য হারিয়ে পরিণত হয় জঞ্জালে। এদিকে এই ঘটনায় শারীরিকভাবে বিন্দুমাত্র আহত না হলেও বিশাল এই অর্থনৈতিক ও মানসিক ধাক্কা সামলাতে কার্টের কতদিন লাগবে তা বলা মুশকিল!ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ