দুশ্চিন্তায় ডেমোক্র্যাটরা:আগামী নির্বাচনে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাউসের আসন বাড়বে
ইউএসএনিউজ ডেস্ক: দুশ্চিন্তায় ডেমোক্র্যাটরা।আগামী নির্বাচনে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাউসের আসন সংখ্যা বাড়বে।আর ডেমোক্র্যাট ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাউসের আসন কমবে।মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের ফলে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় কোণঠাসা দলটির আত্মবিশ্বাসে নতুন করে বড় একটি ধাক্কা লাগল। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদমশুমারির যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে ডেমোক্র্যাট নেতাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক।যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে, প্রতিটি অঙ্গরাজ্যের জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্যসংখ্যা নির্ধারিত হয় সেখানকার জনসংখ্যার অনুপাতে। ফলে হাউসের মোট সদস্যসংখ্যা ৪৩৫ জনে স্থির থাকলেও সেখানে রাজ্যগুলোর প্রতিনিধির সংখ্যায় পরিবর্তন আসে। আর এ পরিবর্তন সাধিত হয় ১০ বছর অন্তর প্রকাশিত আদমশুমারির তথ্যের মাধ্যমে। যে রাজ্যের জনসংখ্যা বেশি বাড়ে, হাউসে সেখানকার প্রতিনিধিও বাড়ে। আর যে রাজ্যের জনসংখ্যা কম বাড়ে বা কমে, হাউসে সেখানকার প্রতিনিধি কমে।এবারের আদমশুমারির তথ্যে দেখা গেছে, ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে জনসংখ্যা বেড়েছে বেশি হারে। আর ডেমোক্রেটিক পার্টির ঘাঁটি হিসেবে প্রায় প্রতিটি রাজ্যেই জনসংখ্যা বেড়েছে কম হারে। ফলে আগামী নির্বাচনে রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাউসের আসন বাড়বে আর ডেমোক্র্যাট ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাউসের আসন কমবে।
আদমশুমারির তথ্য অনুসারে, জনসংখ্যার পরিবর্তনের ফলে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ১৮টিতেই হাউসের আসনসংখ্যায় পরিবর্তন আসবে। এর মধ্যে আটটিতে বাড়বে আর বাকি ১০টিতে কমবে। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেঙ্াস, অ্যারিজোনা, জর্জিয়া ও ফ্লোরিডায় হাউসের আসনসংখ্যা বাড়বে। এর মধ্যে কেবল টেঙ্াসেই বাড়বে চারটি আসন। বিপরীত দিকে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্ক, ইউটাহ, ওহাইয়ো এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামার নিজের রাজ্য ইলিনয়ের আসনসংখ্যা কমে যাবে। ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত কেবল ওয়াশিংটন রাজ্যেই আসনসংখ্যা বাড়বে।প্রতি ১০ বছর অন্তর হাউসের আসন পুনর্বিন্যাসের এ বিষয়টিকে রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। কারণ এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকলে পরবর্তী ১০ বছরের সব রকম নির্বাচনেই ভালো করা সম্ভব হয়। এমনকি প্রেসিডেন্ট নির্বাচনের সময় ইলেকটোরাল কলেজ ভোট নির্ধারণের ক্ষেত্রেও প্রভাব রাখে হাউসের আসনসংখ্যা। হাউসে একটি রাজ্যের প্রতিনিধির ভিত্তিতেই প্রেসিডেন্ট নির্বাচনে ওই রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট নির্ধারিত হয়। এ সুবিধার কথা বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষক টিম স্টোরি বলেছেন, ‘আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে আধুনিক যুগের সবচেয়ে ভালো সুযোগটি পেল রিপাবলিকানরা।’ তাঁর মতে, ব্যাপক রদবদল এবং রাজনৈতিক প্রভাব থাকায় এবারের আসন পুনর্বিন্যাস নিয়ে বেশ জটিলতা হতে পারে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, বিষয়টি মীমাংসার জন্য শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হবে দুই দলই।’ আগামী ফেব্রুয়ারিতে আদমশুমারির সব তথ্য প্রকাশ সম্পন্ন হওয়ার পর আসনবিন্যাস পরিবর্তনের এ কার্যক্রম শুরু হবে। সূত্র : এএফপি, বিবিসি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি