দৃষ্টিশক্তির সুরক্ষায় উপকারী কফি
দৈনিক এক কাপ কফি পানে আপনার দৃষ্টিশক্তির সুরক্ষা অনেকটাই নিশ্চিত হতে পারে। নতুন এক গবেষণার আলোকে বিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন। বিজ্ঞানীদের দাবি, অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ কফি দৃষ্টিশক্তির অবনতি প্রতিরোধ করে। ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, গ্লুকোমা, বার্ধক্য ও ডায়াবেটিসের কারণে সম্ভাব্য অন্ধত্ব প্রতিরোধ করতে সাহায্য করে কফির ওই বিশেষ জৈব রাসায়নিক উপাদান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কফির অ্যান্টি-অক্সিডেন্টের প্রভাব নিয়ে কাজ করতে গিয়ে এসব উপকারিতার কথা জানতে পারেন। কফিতে ১ শতাংশ ক্যাফেইন আছে। কিন্তু ৭ থেকে ১৯ শতাংশ ক্লোরোজেনিক অ্যাসিড আছে। এই অ্যাসিড প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ।
গবেষণাটি ‘জার্নাল অব এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রি’তে প্রকাশিত হয়েছে। ইঁদুরের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, দৃষ্টিশক্তির অবনতি প্রতিরোধ কাজ করে কফি।
খাদ্যবিজ্ঞানের অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষণাটির জ্যেষ্ঠ লেখক চ্যাং ওয়াই লি বলেন, ‘কফি বিশ্বজুড়েই অত্যন্ত জনপ্রিয় পানীয়। তাই কফি থেকে কী কী উপকার পেতে পারি, তা নিয়ে আমরা কাজ করছি।’ গবেষণাটি বেশ তাত্পর্যপূর্ণ। কফির স্বাস্থ্যগুণ নিয়ে ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে। এতে দেখা গেছে, প্রোস্টেট ক্যানসার, ডায়াবেটিক, স্মৃতিভ্রষ্টসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমায় কফি।প্রথম আলো
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার