দৃষ্টিহীনদের জন্য কৃত্রিম চোখ
অনলাইন ডেস্ক : দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়ার মানাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি নতুন প্রযুক্তির বায়োনিক চোখ উদ্ভাবন করেছেন। গবেষকেদের দাবি, এ চোখ প্রতিস্থাপিত হলে দৃষ্টিহীন ব্যক্তির পক্ষে আলো ও বিভিন্ন আকারের বস্তু দেখতে পাওয়া সম্ভব হবে। গবেষকেরা দাবি করেছেন যে, বিশ্বে প্রথমবারের মতো ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তির বায়োনিক চোখ উদ্ভাবন করেছেন তাঁরা। গবেষকেরা কৃত্রিম এই চোখ প্রতিস্থাপনের সময় মস্তিষ্কে বিশেষ একটি কম্পিউটার বসিয়ে দেন। এ কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা প্রায় স্মার্টফোনের প্রসেসিং ক্ষমতার সমান। গবেষকেরা জানিয়েছেন, কৃত্রিম চোখ প্রতিস্থাপন করা ব্যক্তিকে বিশেষ একটি চশমা পরতে হয়। চোখে পরে থাকা চশমায় থাকে ক্যামেরা, যা চারপাশের বস্তু থেকে সংকেত নিয়ে তারবিহীন প্রযুক্তিতে মস্তিষ্কে পৌঁছে দিতে পারে। গবেষকেরা শিগগিরই এ প্রযুক্তিটি শিগগিরই পরীক্ষা করে দেখবেন। তাঁরা আশা করছেন, ছোটো আকারের এ বায়োনিক চোখ প্রতিস্থাপন করা হলে ফুটপাতে চলার মতো কাজগুলো সহজেই করতে সক্ষম হবেন দৃষ্টিহীনরা।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি