Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

দেউলিয়া হয়ে যাচ্ছে নিউইয়র্ক সিটি!

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: March 11, 2019 | 4:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ধীরে ধীরে দেউলিয়া হয়ে যাচ্ছে নিউইয়র্ক সিটি। এ সিটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঋণের চাপে জর্জরিত হয়ে পড়েছে। কারণ বিখ্যাত এ
সিটিটি ঋণ পরিশোধে অক্ষম হয়ে উঠছে। নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ঋণের চাপে জর্জরিত ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকরা দলে দলে সিটি ছেড়ে পালাচ্ছেন। সিটিটির সরকারি ব্যয় হয়ে উঠছে আকাশচুম্বী।

অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সর্বাত্মক আর্থিক বিপর্যয়ের খুব কাছেই রয়েছে নিউ ইয়র্ক। সিটিটির প্রতিটি বাড়ির দীর্ঘমেয়াদি গড় ঋণ ৮১ হাজার ডলারেরও বেশি। এ অবস্থায় মেয়র ডি ব্লাসিও নতুন বাজেটে বর্তমান বাজেটের (৮৯.২ বিলিয়ন) চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি খরচ করতে চাইছেন।

বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ৪০ বছর আগে আরেকবার নিউইয়র্ক এ অবস্থায় পড়েছিল। সে সময় শহরটির মেয়র ছিলেন আব্রাহাম বিম। অর্থনৈতিক যোগাযোগ সংস্থা ভেস্টেড’র প্রধান অর্থনীতিবিদ মিল্টন এজরাটি বলেন, শহরটি বাজেট ঘাটতিতে আছে এবং অর্থনৈতিক মন্দা দেখা দিলে এটা খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। কর সমন্বয় করার কারণে আরো বেশি মানুষ শহর ছেড়ে চলে গেলেও একই অবস্থা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নিউ ইয়র্ক ইতোমধ্যেই খুব কঠিন অর্থ সঙ্কটে আছে। কিন্তু কোনো ধরনের বিরূপ পরিস্থিতি দেখা দিলে একেবারে কঠিন অবস্থা তৈরি হবে।

নিউইয়র্ক পোস্ট বলছে, ডি ব্লাসিও ২০২০ সালের প্রাথমিক বাজেটে অর্থ বাঁচানোর বিভিন্ন পদ্ধতি অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, অর্থব্যবস্থায় মন্দার মতো কোনো ধাক্কা লাগলে তা কেউ ঠেকাতে পারবে না। তারা অর্থনৈতিক মন্দাও আসন্ন বলে মনে করছেন।

অ্যামেরিকান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের অর্থনীতিবিদ পিটার সি. আরলে বলেন, নিউইয়র্ক নিশ্চিতভাবে দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

এ অবস্থায় এই সিটি রক্ষায় হয়তো তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নেয়া যাবে, কিন্তুএ সিটি রক্ষার কাজটি সত্যিই খুব কঠিন হবে নতুন ঋণ নিয়ে। সূত্র : ডেইলি মেইল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV