দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে স্থায়ী প্রতিনিধি ড. মোমেন’র শোক প্রকাশ
শারকে চামান খান: আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে স্থায়ী প্রতিনিধি বলেন তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন। তিনি আরো বলেন, জনাব ফরিদ গাজীর মত জনদরদী এবং দেশপ্রেমিক নেতার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। ড. মোমেন মুক্তিযুদ্ধকালে এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশে এ নেতার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে বলেন, দেওয়ান ফরিদ গাজী একজন অনুকরণীয় নেতা। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন