দেড় কোটি টাকার পোশাকে কারিনা : বলিউডে এযাবৎকালের সবচেয়ে দামি পোশাক বাজেট

বিনোদন ডেস্ক: এমনিতেই মধুর ভাণ্ডারকরের ‘হিরোইন’ ছবিতে কারিনার চরিত্রটি এ বছরের বলিউডে সেরা বলে গণ্য হতে চলেছে। উপরন্তু সেই চরিত্রেই তার জন্য বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়েছে দেড় কোটি টাকার পোশাক। বলিউডে এযাবৎকালের এটাই সবচেয়ে দামি পোশাক বাজেট বলে জানা যাচ্ছে। শুনে বেশকিছু লোকের চোয়াল ঝুলে গেলেও ‘হিরোইন’ ছবিতে কারিনার জন্য নির্বাচন করা মাত্র ১৫০টি পোশাকের বিল ধরানো হয়েছে
দেড় কোটি টাকা। কারিনা অবশ্য এতে মন দিতে নারাজ। কারণ তার মতে, ছবির প্রয়োজনে এ ধরনের খরচ করে যদি সঠিক চরিত্র-চিত্রণ ঘটানো যায়, তবে অবশ্যই তা করা উচিত। এ নিয়ে এত হট্টগোল খুব একটা পাত্তা দিতে চাইছেন না কারিনা বা মধুর ভাণ্ডারকর কেউই। এর আগেও একবার পোশাক নিয়ে হৈচৈ বাধিয়েছিলেন কারিনা। সেটা বছরখানেক আগে ‘কমবখত ইশক’ ছবিতে সাড়ে ৮ লাখ টাকার পোশাক পরে। কিন্তু এই কোটি টাকার
‘হিরোইন’ তাকেও ছাড়িয়ে গেছে। বলিউডে অবশ্য পোশাকের চাকচিক্য আর দামের বহরে এমন চোখ ধাঁধানো ঘটনা নতুন নয়। ‘দেবদাস’ ছবিতে মাধুরী দীক্ষিতের বিখ্যাত মেরুন লেহেঙ্গার দাম উঠেছিল ১৫ লাখ টাকা। ‘যোধা আকবর’-এ ঐশ্বর্যের এক একটি পোশাকের দামই ছিল ২ লাখ টাকা করে। তবে সেসব ছবি বক্স-অফিসে সুপারহিট হয়েছে।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক