Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

দেরিতে অবসর ডিমেনশিয়া কমায়

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: July 16, 2013 | 5:35 PM

বিশ্বে কাজ ফাঁকি দেয়ার লোক যেমন আছে, তেমনি আছে কাজপাগল লোকও। কিন্তু শক্তি-সামর্থ্য থাকলেও নিয়মের কারণে তাদের একটা নির্দিষ্ট সময় পর অবসর নিতে হয়—যা তাদের মাঝে বিরূপ প্রভাব ফেলে। এভাবে অবসর নেয়ার কারণে কাজপাগল, ব্যস্ত মানুষটি হঠাত্ করেই কাজহীন হয়ে পড়েন। তাকে সারাদিন ঘরে বসে থাকতে হয়। মানুষজনের সঙ্গে যোগাযোগ কমে যায়। ফলে অনেকটা হতাশা ঘিরে ধরে তাকে। আর এভাবেই ‘ডিমেনশিয়া’ রোগের জন্ম ঘটে। সারা বিশ্বে প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ এ রোগে ভুগছেন। এর মধ্যে বেশিরভাগই আলঝেইমার্সের রোগী। ফ্রান্সের একদল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণা চালিয়ে বলেছেন, দেরি করে অবসর নিলে ডিমেনশিয়া রোগীর সংখ্যা কমতে পারে। তারা বলছেন, কোনো ব্যক্তি যদি এক বছর বেশি কাজ করেন, তাহলে তার ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁঁকি ৩.২ শতাংশ কমে যায়। প্রায় পাঁচ লাখ মানুষের ওপর জরিপ চালিয়ে এসব তথ্য জানতে পেরেছেন ফরাসি বিজ্ঞানীরা। যে কোনো বিচারেই এটা অনেক বড় একটা গবেষণা। ফলে একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না এর ফলাফল। যুক্তরাষ্ট্রের বোস্টনে আলঝেইমার্স বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে এ গবেষণাটি উপস্থাপন করা হয়। ফ্রান্সে বর্তমানে সরকারি চাকরি থেকে অবসরের সময়সীমা ৬৫ বছর। গবেষক দল বলছে, চাকরিজীবীরা যতদিন চাইবেন, ততদিন তাদের কাজ করতে দেয়া উচিত। কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। জুন স্প্রিঙ্গার নামের ৯০ বছর বয়সের এক বৃদ্ধ বলছেন, সত্যিই কাজের মধ্যে থাকাটা ভালো। আট বছর আগে তাকে একটি কোম্পানি রিসিপশনিস্টের কাজে নিয়োগ দেয়। সেই থেকে এখনও তিনি কাজটি করে যাচ্ছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি তা করতে চান। ‘আমি আমার কোম্পানিকে ধন্যবাদ দিতে চাই। কেননা, তারা আমাকে এ বয়সেও কাজ করতে দিয়েছে। আমার মানুষের সঙ্গে মিশতে, প্রতিদিন নতুন নতুন ঘটনার মুখোমুখি হতে ভালো লাগে’—বলেন স্প্রিঙ্গার। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV