Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয় -নিউইয়র্কে গিয়াস উদ্দিন শিকদার

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: September 8, 2012 | 12:13 PM

হাকিকুল ইসলাম খোকন, বাপ্সনিউজঃ দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান প্রশংসনীয় এ কথা বলেছেন যুক্তরাষ্টের নাভাডা অঙ্গরাজ্যের লাজভেগাজে বসবাসরত সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক ও শিক্ষাবিধ এস.এম. গিয়াসউদ্দিন সিকদার। গত ৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র জেএসডি (জাতীয় সমাজতান্ত্রিক দল) আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি গিয়াস উদ্দিন সিকদারকে প্রথমে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
IMG_8558___SaKiL___1
জেএসডি সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুউদ্দিন আহমদ শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক, প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, আন্তর্জাতিক বার্তা সংস্থা বাপ্সনিউজ এডিটর ও এক্টিভিষ্ট হাকিকুল ইসলাম খোকন, মুক্ত সাংবাদিক জেড.এম.ফয়সল, জেএসডি উপদেষ্টা হাসান চৌধুরী দাদু ভাই,আহসান হাবিব মাহমুদ ও এ.ওয়াই.এম. জাকারিয়া চৌধুরী।
বক্তব্য রাখেন জেএসডি সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, নুর আলম সেলিম, শরীফ উদ্দিন ও আমিন প্রমুখ। সংবর্ধিত প্রধান অতিথি গিয়াস উদ্দিন সিকদার জেএসডি’র নতুন কমিটিকে অভিন্দন জানান। এবং তাকে সংবর্ধিত করায় কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, রাজনৈতিক ও শিক্ষাবিদ এস এম গিয়াস উদ্দিন সিকদার প্রায় দুই যুগ এর উপর যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি তার নিজ এলাকা কক্সবাজার জেলার রামুতে ২০০৬ সালে মনসুর আলি সিকদার আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। এতে বর্তমানে ৪ শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছেন।
IMG_8558___SaKiL___2
সংবর্ধনার সভাপপি আলহাজ্ব আনোয়ার হোসেন লিটন প্রধান অতিথি তার মহৎ কাজের ভূঁয়সী প্রসংশা করেন এবং ৩১ অক্টোবর জাসদ এর ৪০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদ্যাপন করা হবে। এতে সকল প্রবাসীদের অংশ গ্রহনের আহ্বান জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সভায় লক্ষীপুর সদর সাবেক এমপি  মোঃ উল্লার ওপেন হার্ট সার্জারী সফল হয়েছে, উক্ত সভায় সকলে তার রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়। পদ্মাসেতু দুর্নীতি, সোনালী ব্যাংক এর দুর্নীতিসহ সকল দুর্নীতির তদন্ত সাপেক্ষে বিচার দাবী করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যথাযোগ্য মর্যাদায় ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। নিউইয়র্কসহ সকল অঙ্গরাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল শাখাকেও আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV