Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

দেশে প্রবাসী বিনিয়োগ বিষয়ে আমেরিকা বাংলাদেশ চেম্বার ও এনআরবি’র সেমিনার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: September 28, 2019 | 10:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘ইউএনজিএ সাইডলাইন বিজনেস সেমিনার ২০১৯ : ইউএস-বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট: রোল অব বাংলাদেশি আমেরিকানস’ শীর্ষক একটি সেমিনার আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং সেন্টার ফর এন আর বি’র উদ্যোগে নিউইয়র্কের লা গার্ডিয়া মরিয়ট হোটেলে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মেধা ও অর্থ বিনিয়োগের বিভিন্ন দিক আলোচনা করেন। তারা বলেন, যেহেতু বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়ন করতে চাইছে, সেহেতু এর বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করতে বাংলাদেশি আমেরিকানদের উচিত বাংলাদেশে বিনিয়োগ করা। বক্তারা প্রচলিত রেমিটেন্স প্রবাহের বাইরেও মেধা ভিত্তিক রেমিটেন্সের ব্যাপাওে ভাবার বিষয়ে গুরুত্বারোপ করেন। দেশে বিনিয়োগ করলে বাংলাদেশ এবং আমেরিকার কী কী সুবিধা রয়েছে তাও তুলে ধরেন বক্তারা।
সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বনমন্ত্রী শাহাবুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শামসুল আলম, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল এইচ ই এমএস ফয়জুন্নেসা সেমিনারে বক্তৃতা করেন।
এছাড়া আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোস্যাইটির নেতা এম আলী, প্রেসক্লাব (এনওয়াই বিডি) সাবেক সভাপতি আবু তাহের, এবিসিসি ডিরেক্টর আব্দুল কাদের মিয়া, এনওয়াই পিডি কর্মকর্তা হুমায়ুন কবির, বেসিস সভাপতি আলমাস কবির, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, প্রিন্সটন আলফা ইউএসএ’র প্রতিষ্ঠাতা ড. শাকিল আহমেদ, অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবির, বাংলাদেশ মিশনের ওয়াশিংটন ডিসি’র অর্থমন্ত্রী শাহাবুদ্দিন পাটোয়ারী। তথ্য উপস্থাপন করেন এবিসিসি’র পরিচালক শেখ গালিব রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন এনআরবি’র চেয়ারপারসন এম এস শাকিল চৌধুরী। এবিসিসি’র সাধারণ সম্পাদক মো. লিটন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। এবিসিসি’র পক্ষ থেকে ভোট অব থ্যাংকস প্রদান করেন জেড রাসেল। তাশরিকুল ইসলাম নিরব অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV