দেশ নিয়ে আশাবাদ বাড়ছে মার্কিনিদের
দেশ যে পথে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমেরিকানদের মধ্যে ক্রমেই আশাবাদ বাড়ছে। হোয়াইট হাউস জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য এটি একটি বড় অর্জন। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসোসের জরিপের ফলে বুধবার একথা বলা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীর ৩৯ শতাংশ বলেছেন, দেশ ঠিক পথেই যাচ্ছে বলে তারা বিশ্বাস করেন। বিপরীতে ৫৫ শতাংশ বলেছেন, দেশ ভুল পথে যাচ্ছে। ২০১০ সালের এপ্রিলের পর আশাবাদীদের হার এটাই সর্বোচ্চ। ৭ থেকে ১০ সেপ্টেম্বর টেলিফোনে এ জরিপ চালানো হয়। আশাবাদীদের এ হার গত আগস্টের প্রেক্ষাপটে বেশ উল্লেখযোগ্য। ওই সময় মাত্র ৩১ শতাংশ দেশ নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন। হতাশাবাদীদের হার ছিল ৬৪ শতাংশ। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামার জন্য এটি আরেকটি ইতিবাচক ইঙ্গিত। সাম্প্রতিক জরিপগুলো বলছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির তুলনায় জনপ্রিতায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ওবামা। ইপসোসের কর্মকর্তা জুলিয়া ক্লার্ক বলেন, ‘এটি ওবামার জন্য সত্যি একটি সুসংবাদ। কারণ যত লোক এখন ভাববে সব কিছু ঠিক পথেই যাচ্ছে, ওবামার জন্য পুনর্নির্বাচিত হওয়া ততই সহজ হবে।’ টেলিফোনে এক হাজার ৮৯ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের ৪৮ শতাংশই বলেন, আজই নির্বাচন হলে তারা ওবামাকে ভোট দেবেন। অন্যদিকে, রমনিকে সমর্থনের কথা বলেন ৪৫ শতাংশ। আমেরিকার যুদ্ধ ইসলামের সঙ্গে নয়_ওবামা : যুক্তরাষ্ট্রের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়। মঙ্গলবার একথা বলে মুসলমান সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ১১তম বর্ষপূর্তিতে ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী মিট রমনি উভয়েই বলেছেন, ওই রকম পরিস্থিতে যুক্তরাষ্ট্র সব সময়ই রাজনৈতিক বিবেচনার ঊধর্ে্ব উঠে শত্রুর বিরুদ্ধে এক হয়ে লড়াই করেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে ৯/১১-এর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ওবামা বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি আমাদের যুদ্ধ আল কায়দা ও এর সহযোগীদের বিরুদ্ধে। ইসলাম বা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে নয়।’ রয়টার্স/সমকাল
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests