Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দেশ-বিদেশের দর্শকপ্রিয় নিউজ প্রেজেন্টার মিজান খন্দকার

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: April 4, 2018 | 4:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খন্দকার মিজানুর রহমান। বাংলাদেশ বেতার থেকে শুরু করে ঢাকার বিভিন্ন মিডিয়া ছাড়াও বিবিসি’র সংবাদ উপস্থাপক তথা নিউজ প্রেজেন্টার হিসেবে দেশ-বিদেশের দর্শকপ্রিয় একটি নাম। মিজান খন্দকারের জন্ম ঢাকায়। স্থায়ী বসবাস নারায়নগঞ্জ। পিতার নাম মরহুম খন্দকার আমিনুল হক। মাতা বিলকিস আমিন। আমিন দম্পতির এক পুত্র আর ছয় কন্যা। মিজান খন্দকারের মাতা বিলকিস আমিন একজন ‘রতœগর্ভা মা’ হিসেবে ২০১৭ সালের ১৪ মে আন্তর্জাতিক মা দিবসে পুরষ্কৃত হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং স্ত্রী শাহানা ফেরদৌসী লুনা একজন ব্যাংকার। তারা দুই পুত্র সন্তানের জনক-জননী। তিনি বাংলাদেশ সংবাদ পাঠক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশ সংবাদ পাঠক সমিতি পরবর্তীতে ‘নিউজ প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশ’ নাম ধারণ করে। তিনি এই সংগঠনের কার্যকরী কমিটির দুইবার সদস্য ছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফর এসেছেন। সর্বশেষ তিনি গত ১৫ ফেব্রুয়ারী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ নিউজ প্রেজেন্টার হিসেবে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব)’ অ্যাওয়ার্ড-২০১৭ লাভ করেন।


মিজান খন্দকার জানান, ছোট বেলায় স্কুলে পড়ার সময় তার মাঝে নিউজ প্রেজেন্টার হওয়ার স্বপ্ন জাগে। ছোটবেলা থেকেই রেডিওতে খবর শুনে আর দেশের একমাত্র টেলিভিশন বিটিভি’র খবর দেখে নিউজ প্রেজেন্টার হওয়ার স্বপ্ন মাথায় ঢুকে যায়। বিশেষ করে বিটিভি ও বাংলাদেশ বেতার এবং বিবিসি’র বিখ্যাত সংবাদ উপস্থাপক সালেহ আকরাম এবং বিটিভি’র আসমা আহমেদ মাসুদ-এর সংবাদ উপস্থাপনা তাকে উদ্বুদ্ধ করে। সেই থেকে স্বপ্ন ছিলো ইন্টারন্যাশনাল নিউজ প্রেজেন্টার হওয়ার।
মিজান খন্দকার বলেন, ঢাকা সিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর ছোটবেলার স্বপ্ন নিয়ে চলে যান বাংলাদেশ বেতার অফিসে। সেখানে কেন্দ্রীয় বার্তা সংস্থার সাথে যোগযোগ করে তার ইচ্ছের কথা জানান এবং তাদের সহযোগিতায় ১৯৯২-তে সংবাদ উপস্থাপক হিসেবে প্রথম অডিশন দেন। এভাবেই ৭বার অডিশন দিয়ে পাশ করার পর রি-অডিশন দিয়ে ১৯৯৬ সালের ১৪ মার্চ বাংলাদেশ বেতারে প্রথম খবর পাঠ করেন। এক্ষেত্রে বিটিভি’র তৎকালীন সিনিয়র সংবাদ উপস্থাপিকা রতœা রহমতউল্লাহ তাকে বিশেষভাবে গাইড করেন। এর আগে নিজে নিজেই বাসায় বসে একাকী রেডিও শুনে আর বিটিভি’র খবর দেখে প্র্যাকটিস করেন। পরবর্তীতে পিআইবি থেকে ‘ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম’ থেকে পোষ্টগ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে বিবিসি-তে যেদিন সংবাদ উপস্থাপনার জন্য তালিকাভূক্ত হন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের পর এটিএন বাংলা, চ্যানেল আই, আরটিভি, দিগন্ত টিভি তে নিউজ এন্ড কারেন্ট এফেয়ার্স অ্যাঙ্কর হিসেবে কাজ করেন এবং রেডিও টুডে (রেডিও টুডে-ভয়েস অব আমেরিকা যৌথভাবে সংবাদ প্রযোজনা করে) এবং সর্বশেষ ব্রিটিশ ব্রডকার্স্টিং করপোরেশন-বিবিসি বাংলা’য় নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেন। এছাড়াও বিভিন্ন মিডিয়ায় রিসোর্স পার্সন হিসেবেও কাজ করেন তিনি।  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV