দেহের উত্তাপে প্রযুক্তিপণ্যে চার্জ!
এখনকার হাতঘড়ি, ব্যান্ড কিংবা চশমা সবই স্মার্ট। মানুষের মনোযোগ এখন স্মার্ট পণ্যের দিকে। কিন্তু এই স্মার্ট পণ্যগুলো চলবে কীসে? কীইবা হবে এর শক্তির উত্স? নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন শক্তির উত্স নিয়ে চিন্তিত গবেষকেরা। যদি মানুষের শরীরের তাপ থেকেই ছোট ছোট পণ্যগুলো চালানোর উপযোগী চার্জ পাওয়া যায় তবে কেমন হয়? দক্ষিণ কোরিয়ার গবেষকেরা দাবি করেছেন, মানুষের দেহের উত্তাপ থেকে যথেষ্ট শক্তি সংগ্রহ করা এবং তা কাজে লাগিয়ে স্মার্ট পণ্যগুলো চালানো সম্ভব। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার ‘কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র গবেষকেরা গ্লাস ফেব্রিক্সনির্ভর থার্মোইলেকট্রিক্যাল (টিই) জেনারেটর তৈরি করেছেন। তাঁদের দাবি, হালকা-পাতলা ও নমনীয় এই জেনারেটর সহজেই শরীরের উত্তাপ কাজে লাগিয়ে বিদ্যুত্ তৈরি করতে পারে।
‘এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধটি।
গবেষকেরা দাবি করেছেন, থার্মাল এনার্জি বা তাপশক্তিকে কাজে লাগাতে সক্ষম তাদের তৈরি নমনীয় থার্মোইলেকট্রিক্যাল (টিই) জেনারেটর পরিধেয় প্রযুক্তিপণ্য ছাড়াও অটোমোবাইল, কারখানা, বিমানসহ অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা সম্ভব হবে।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion