দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মাহবুবা চৌধুরীর ‘মধ্যরাতে ভূতের তাণ্ডব’ কিশোর উপন্যাসের মোড়ক উন্মোচন
ইউএসএ নিউজ ডেস্ক : যেখানে অন্যায় ও অনিয়ম সেখানেই মাহবুবা চৌধুরীর ছড়ার হাত গর্জে ওঠে। যখন দ্রব্যের দাম বাড়ে তখন মাহবুবা চৌধুরী আর দেরি করেন না। তিনি ছড়া লিখেই তার প্রতিবাদ করেন। একজন খ্যাতিমান সাংবাদিক হয়েও তিনি তার মতামত, ইচ্ছা-অনিচ্ছা, সুন্দর ও সত্য কথা জানানোর জন্য ফিরে আসেন শিল্প-সাহিত্যের কাছে। সাহিত্যে তার প্রধান পদচারণা ছড়ায়। তবে এবার ছড়া নয় তিনি লিখেছেন কিশোর উপন্যাস ‘মধ্যরাতে ভূতের তাণ্ডব’। মাহবুবা চৌধুরীর প্রকাশিত কিশোর উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকরা এমনটাই বললেন। গতকাল অমর একুশে গ্রন্থমেলায় নজরুল মঞ্চে শিশু সাহিত্যিক ছড়াকার আসলাম সানীর সঞ্চালনায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ছড়াকার মাহবুবা চৌধুরীর ‘মধ্যরাতে ভূতের তাণ্ডব’ কিশোর উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মহাদেব সাহা, আসাদ চৌধুরী ও রবীন্দ্র গোপ। বইটির মোড়ক উন্মোচন করে কবি মহাদেব সাহা বলেন, আমরা যারা কবিতা ও সাহিত্য নিয়ে কাজ করি তারা অনেক কারণেই পরস্পরের কাছাকাছি থাকি। কবি ও সাহিত্যিকদের আলাদা কোন সত্তা নেই। তাই আমরা একসঙ্গেই আছি। মাহবুবা চৌধুরী সাংবাদিক হলেও তিনি আমাদের সঙ্গেই আছেন। তিনি সর্বদা প্রতিবাদ ও প্রতিরোধ সৃষ্টি করেন ছড়ার মাধ্যমে। প্রয়োজন হলেই তিনি কবিতা ও ছড়া লিখে তার অবস্থান ঘোষণা করেছেন। এভাবেই জানান দেন তার প্রতিবাদী অস্তিত্বের। এ সময় কবি আসাদ চৌধুরী বলেন, আমি মাহবুবা চৌধুরীর ছড়ার ভক্ত। মাহবুবা চৌধুরীর ছড়া পড়লে দেশের চিত্রটা পরিষ্কার বোঝা যায়। আমেরিকার এক গবেষক ছড়া নিয়ে গবেষণা করতে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আমি তাকে মাহবুবা চৌধুরীর ছড়া পড়ার পরামর্শ দিয়েছিলাম। মাহবুবা চৌধুরীর ছড়া আমাদের জনজীবনের চলমান ঘটনার সাক্ষী। কবি রবীন্দ্র গোপ বলেন, ছড়া নয়- এবার মাহবুবা চৌধুরী আমাদের জন্য নিয়ে এসেছেন কিশোর উপন্যাস। নাম শুনেই আমি অন্ধকার, মধ্য রাতে আমার গ্রামের সেই শৈশবে ফিরে গেছি যেন। এ সময় মাহবুবা চৌধুরী ‘মধ্যরাতে ভূতের তাণ্ডব’ উপন্যাসটি লেখার প্রতিক্রিয়ায় বলেন, আমি নিজে গল্প পড়তে ভালবাসি। অন্য যে কোন বইয়ের সঙ্গে সঙ্গে শিশু-কিশোর গল্প থেকে ভূত-প্রেত, থ্রিলার সব ধরনের বই-ই পড়ি। পড়তে পড়তে এক সময় ভাবলাম একটা শিশু-কিশোর উপন্যাসে হাত দেই না কেন! তাই লেখা। তবে উপন্যাসটি শুধু শিশু-কিশোরদের জন্য নয়। ছোটদের পাশাপাশি বড়রাও পড়ে আনন্দ পাবেন। মজা পাবেন। তিনি বলেন, যেহেতু রাতেই ভূতের কাণ্ড সেহেতু কিছু ভয়ও আছে। ‘মধ্যরাতে ভূতের তাণ্ডব’ উপন্যাসটি প্রকাশিত হয়েছে শব্দশিল্প প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন রাজু আহমেদ। এটি লেখকের ১৪তম গ্রন্থ। বইটি বাংলা একাডেমির বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে। গতকাল নজরুল মঞ্চের একই অনুষ্ঠানে তরুণ শিশু-কিশোর গল্পকার তানিয়া মৌমিন খান’র ‘জটাভূত’ গল্প গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কবি আসাদ চৌধুরী। গ্রন্থটি প্রকাশ করেছে ঐশী পাবলিকেশন্স।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030