দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল করে প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দিন : নিউইয়র্কে প্রবাকস’র সংবাদ সম্মেলন
নিউইয়র্ক : দ্বৈত নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে গত ১৬ ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৮:৩০ মিনিটে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এর পালকি পার্টি সেন্টারে প্রবাসী বাঙ্গালী কল্যাণ সমিতি-প্রবাকস এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রবাকস এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সেক্রেটারী দেওয়ান বজলু। এসময় উপস্থিত ছিলেন সভাপতি মোশাররফ আলম, সহ সভাপতি আবুল কে মজুমদার, অন্যতম সদস্য ইশতিয়াক আহমদ রুপু।
সংবাদ সম্মেলন দ্বৈত নাগরিকত্ব আইন বাতিল করে প্রবাসীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, প্রবাসীদের ভোটার আই ডি ও জাতীয় পরিচয় পত্র দেওয়া, দ্বৈত নাগরিকদের বাংলাদেশের উন্নয়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখার জন্য স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করার সুযোগ দেওয়া সহ ৭ দফা দাবী তুলে ধরা হয়। বাংলাদেশের প্রধাণমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রবাসীদের এ ন্যায় সংগত দাবী বিবেচনায় আনার জন্য সংবাদ সম্মেলনে জোর দাবী করা হয়।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো