দ্য গ্রেটেস্ট শো অন আর্থ লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন

মোতাহের হোসেন মাসুম, লন্ডন থেকে : মনোমুগ্ধকর উদ্বোধনী আসরের মধ্য দিয়ে শুক্রবার রাতে ৩০তম অলিম্পিক লন্ডন ২০১২’র আনুষ্ঠানিক সূচনা হলো। তবে বাংলাদেশের জন্য দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ছিল বরাবরের মতো হতাশায় তীরন্দাজ ইমদাদুল হক মিলনের ব্যর্থতায়। এ ব্যর্থতার মধ্যেই শুটার শারমিন আক্তার রত্না আজ সকালে স্থানীয় রয়্যাল আর্টিলারি ব্যারাকে নিজ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।
কেননা গেমস উদ্বোধনের আগে গতকাল সকালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত আর্চারির ব্যক্তিগত ইভেন্টের র্যাংকিং ঠিক করার লড়াইয়ে তিনি ৬৪ জনের মধ্যে ৬১তম হন। যদিও ঢাকা থেকে আসার আগে কর্মকর্তারা এবং অ্যাথলিট ইমদাদুল হক মিলন নিজে ভাল নৈপুণ্য দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্রীড়া বিশ্বের অগ্রসর অংশের সাথে বাংলাদেশের অবস্থান কোথায় তা আরেকবার প্রমাণ হলো মিলনের নৈপুণ্যে। দেশ সেরা এই তীরন্দাজ অবশ্য এখনো বাদ পড়ে যাননি। ৩০ জুলাই নকআউট পর্বে বৃটিশ প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ আছে এখনো।
তীরন্দাজ মিলনের হতাশার মধ্যেই আজ সকালে শুটিং রেঞ্জে নিজের সামর্থ্যের জানান দিতে নামবেন আরেক দেশ সেরা শারমিন আক্তার রত্না। তিনি মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে অংশ নেবেন। এই ইভেন্টে ৫৯ জন প্রতিযোগী অংশ নেবেন। এদের মধ্যে তিন জনের পয়েন্ট ৪০০। অপরদিকে এ ইভেন্টের শুরুর তালিকায় তার আইকিউএস পয়েন্ট দেখানো আছে ৩৯৪। লন্ডন অলিম্পিকের প্রস্তুতির জন্য তিনি বেশ কিছুদিন ধরেই স্বাগতিক শহরের অদূরে অনুশীলন করেছেন। গতকাল লন্ডনে দিনভর চেষ্টা করেও তার কোচ শোয়েবুজ্জামানের সাথে কথা বলা সম্ভব হয়নি। এখানে আসা অন্য অ্যাথলেটদের সাথে যোগাযোগের ব্যাপারেও একই দশায় পড়ছেন সাংবাদিকরা।
এদিকে চতুর্বার্ষিক এ ক্রীড়া আসরের সুপারস্টারদের কয়েকজন আজ থেকেই লড়াইয়ে নামবেন। এদের মধ্যে আছেন টেনিস তারকা রজার ফেদেরার ও প্রবাদপ্রতীম হয়ে ওঠা আমেরিকান সাঁতারু মাইকেল ফেল্পস। অপরদিকে জ্যামাইকান স্প্রিন্ট সুপারস্টার উসেইন বোল্ট জানিয়েছেন তিনি আরো অলিম্পিক পদকের জন্য প্রস্তুত। প্রায় ১৭ হাজার অ্যাথলেট এ গেমসে অংশ নিচ্ছেন। তবে ফেদেরার গত বুধবার জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অলিম্পিকে সোনা জয় গ্র্যান্ডস্ল্যাম জেতার চাইতেও কঠিন।
এদিকে গতকাল উদ্বোধনী দিনে কোন সোনার পদকের লড়াই না থাকলেও দক্ষিণ কোরিয়া এবারের অলিম্পিকের প্রথম বিশ্ব রেকর্ড হাঁকানোর কৃতিত্ব দেখায়। পুরুষদের আর্চারি প্রতিযোগিতার র্যাংকিং নির্ধারণী পর্বে অন্ধ হিসাবে রেজিস্ট্রেশন করানো তীরন্দাজ ইম ডং-হিউন ৭২টি তীর ছুঁড়ে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৯৯ তুলে এ কৃতিত্ব দেখান। তার কৃতিত্বে দলীয় বিভাগেও রেকর্ড গড়ে দক্ষিণ কোরিয়া। বেজিং ও এথেন্স অলিম্পিকে সোনা জয়ী ২৬ বছরের ইম লন্ডনেও একই নজির গড়তে চান। তিনি অবশ্য পুরোপুরি অন্ধ নন। তার বাম চোখে ১০ ভাগ এবং ডান চোখে ২০ ভাগ দেখার ক্ষমতা আছে। সেজন্য তাকে আইনানুগভাবে অন্ধ হিসাবে ধরা হয়। কোরীয় এই তীরন্দাজ জানান, তিনি প্রতিযোগিতার সময় কোন চশমা পরেন না। তবে টার্গেটের রং দিয়ে সেটিকে চিহ্নিত করে তীর ছুঁড়েন।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests