Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার মালয়শিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: December 31, 2018 | 12:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মুসলিম ম্যান অব দ্য ইয়ার-২০১৯ মনোনিত হলেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ। জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত মুসলিম ব্যক্তিত্বের তালিকায় মাহাথিরকে এ উপাধিতে ভূষিত করা হয়। মালয় মেইল। দ্য মুসলিম ৫০০-এর ১০ম বার্ষিক সংস্করণে এমন ঘোষণা দেয়া হয়েছে। রয়েল অল আল-বায়েত ইন্সটিটিউট ফর ইসলামিক থট এবং দ্য রয়েল ইসলামিক স্টাডিজ সেন্টার তাদের নিরপেক্ষ গবেষণায় প্রকাশিত এক রিপোর্টে এমন রায় দিয়েছে। এ রিপোর্ট প্রকাশ হয়েছে (http:/ww/w.themuslim500.com) ওয়েবসাইটে। এতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা রয়েছে। ১০ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মুসলিমদের এতে র‌্যাংকিং করা হয়েছে। দ্য মুসলিম ৫০০-এর সদর দপ্তর জর্ডানের রাজধানী আম্মানে। তারা রিপোর্টে বলেছে, ৯৩ বছর বয়সী মাহাথির মোহাম্মদ দু’বার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

তিনিই বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান। ব্যতিক্রমী এই ব্যক্তির রয়েছে ৭০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। 

একই সঙ্গে তিনি ১৭টি বইয়ের লেখক। ওই রিপোর্টে ড. মাহাথির মোহাম্মদের প্রথম প্রধানমন্ত্রিত্বের সময়কার কথা তুলে ধরা হয়েছে। তিনি প্রথম দফায় প্রধানমন্ত্রী ছিলেন ২২ বছর। এর ফলে তিনি নতুন অর্থনৈতিক নীতি বাস্তবায়ন করতে পেরেছেন। এটি অর্থনীতি ও শিক্ষাখাতে নতুন একটি ইতিবাচক দিক। এ ছাড়া ২০১৫ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে পদত্যাগের আহ্বান জানান। রিপোর্টে এ বিষয়ও তুলে ধরা হয়েছে। আরও বলা হয়েছে তিনি ২০১৭ সালে কিভাবে প্রিভুমি বেরসাতু মালয়েশিয়াকে যুক্ত করেছিলেন পাকাতান হারাপান  জোটের সঙ্গে। 

এরপর তিনি নির্বাচিত হন প্রধানমন্ত্রী। ৯৩ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর দু’বার হার্ট এটাক হয়েছিল। একবার তার বাইপাস সার্জারি করানো হয়েছে। ওই রিপোর্টে মুসলিম ৫০০০ অব দ ইয়ার সেরা নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের টিনেজার আহেদ তামিমিকে। পশ্চিম তীরে তার এক কাজিনকে মাথায় গুলি করে ইসরাইলি সেনারা। এরপর ইসরাইলের ওই সেনা সদস্যকে তিনি থাপড়ান এবং লাথি মারেন। তাকে আট মাসের জেল দেয়া হয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV