ধনীদের আরও কর দিতে হবে : হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামা

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাজেট-সংকট মোকাবিলায় ধনীদের অবশ্যই আরও বেশি কর দিতে হবে। আর এটি হবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে ওবামা এসব কথা বলেন। তিনি বলেন, দেশের রাজস্ব, কর বৃদ্ধি, বাজেট ঘাটতি ও ব্যয় হ্রাসকে ঘিরে জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ নিরসনে কংগ্রেসকে যেকোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে। এসব বিষয়ে আলোচনা করতে হোয়াইট হাউসে আগামী সপ্তাহে দলের নেতাদের বৈঠকে বসার আমন্ত্রণ জানানোরও কথা বলেন ওবামা। তবে বাজেট বিশ্লেষকেরা বলছেন, আর্থিক খাত সংস্কার বিষয়ে কংগ্রেস যদি কোনো মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক মন্দায় পড়তে পারে। উল্লেখ্য, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির এবং উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সম্ভাব্য বাজেট ঘাটতি মোকাবিলায় ধনীদের প্রতি আরও বেশি হারে কর দেওয়ার আহ্বান অব্যাহতভাবে জানিয়ে আসছেন ওবামা। যদিও রিপাবলিকানরা তাঁর এ পরিকল্পনার সঙ্গে একমত নন। ওবামা বলেন, ‘আমরা অব্যাহত অগ্রগতির পথ বন্ধ করে দিতে পারি না। রাজস্বের সঙ্গে ব্যয় হ্রাসের একটা সমন্বয় ঘটাতে হবে। এ জন্য ধনী মার্কিনদের আরও কিছুটা কর দিতে হবে।’ বিবিসি ও এএফপি।প্রথম আলো
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK