ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ী ও সুধা সদন কিভাবে নির্মান করা হয়েছে এর অর্থের উৎস জানতে চাই: জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ
নিউ ইয়র্ক: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অশোভন ও উস্কানিমূলক এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ৮০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দের সংগঠন বাংলাদেশী আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্। জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ মনে করেন, প্রধানমন্ত্রী ও সরকারদলীয় নেতাদের কাছ থেকে দেশের মানুষ দায়িত্বশীল বক্তব্য শুনতে চায়। গত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরা এখনও তাদের সম্পদের হিসাব না দেয়ার পেছনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন ৮০দশকের ছাত্রনেতৃবৃন্দ।সম্পদের হিসাব না দিয়ে শেখ হাসিনা অঙ্গীকার ভঙ্গ করেছেন। এর পেছনে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাবেক ছাত্রনেতৃবৃন্দ বলেন দেশে গণতান্ত্রিক শাসন পরিচালনার স্বার্থে বিরোধীদলীয় নেতার ভাবমর্যাদা নষ্ট করার এ প্রতিহিংসামূলক আচরণ কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিটি তথ্যই মিথ্যাচার ও অতিরন্জিত যা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উদ্দেশ্যমূলক ও প্রতিহিংসামূলক বক্তব্য জাতি এবং লক্ষ লক্ষ প্রবাসী আশা করে না উল্লেখ করে তারা বলেন, এমন বক্তব্য নিঃসন্দেহে অশোভন ও উস্কানিমূলক। এ ধরনের বক্তব্য দেশের রাজনীতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এতে সরকার ও বিরোধী দলের দূরত্ব আরও বাড়বে; যা দেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের কর শনাক্তকারী নম্বর (টিন) জানতে চেয়ে সাবেক ছাত্রনেতৃবৃন্দ বলেন, ‘ শেখ মুজিবের বৈধ আয়ের কোন উৎস না থাকলেও কিভাবে তিনি ধানমণ্ডি ৩২ নম্বরের মতো জায়গায় আলিশান বাড়ি নির্মাণ করেন?’ শেখ কামাল ও শেখ জামালের বিবাহে রাজকীয় সোনার মুকুট দিয়ে বধুবরন করেন ? শেখ হাসিনার স্বামী (মরহুম ড. ওয়াজেদ মিয়া) কোন ধর্নাঢ্য পরিবারের সন্তান ছিলেন না। তিনি আণবিক কমিশনে চাকরি করতেন। কত বেতনের চাকুরী করতেন জনগণ জানে। ধানমণ্ডির মতো অভিজাত এলাকায় সুধা সদন কিভাবে নির্মান করলেন ? বাংলাদেশের জনগন এবং আমরা প্রবাসীরা এসব প্রশ্নের জবাব জানতে চাই। বিবৃতি প্রদানকারী ৮০ দশকের সাবেক ছাত্রনেতৃবৃন্দ হলেন, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, মোঃ সাইদুর রহমান সাইদ, মোঃ সিরাজুল ইসলাম খান, এম এ খালেক আকন্দ,মোঃ আলমগীর খান, এম বাসেত রহমান,মোঃ বদরুল হক আজাদ, মোঃ নাসিরউদ্দিন শরিফ, মোঃ সালাউদ্দিন তিতু,শফিকুর রহমান জীবন শফিক, আহমেদ রেজা খান,মোঃ জালাল উদ্দিন,মোঃ মাহাবুবুল আলম আলমগীর,কাজী আমিনুল ইসলাম স্বপন,আবু জাফর ইকরাম,এম হক সুমন,মোঃ আবদুল কাদের, খন্দকার গোলাম মোর্শেদ সগীর,ওয়াসিম ভুইয়া,মোঃ নাজিম আহমেদ চৌধুরী,রুপা চৌধুরী কবীর,মোঃ শাহ আলম, মোঃ জসিম উদ্দিন ও আবদুল করিম।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি