Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ধূমপানের ক্ষতি ৩০ মিনিটেই:ক্যান্সারে আক্রান্ত হতে পারে মানবদেহ

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: January 17, 2011 | 12:05 PM

ইউএসএনিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্রের আমেরিকান কেমিক্যাল সোসাইটির বিজ্ঞানীদের পরিচালিত এক জরিপে জানানো হয়, একটি সিগারেটে মাত্র কয়েক টান দিলে ৩০ মিনিটের মধ্যে তা জিনের ক্ষতির কারণ হতে পারে। এর পরিণতিতে ক্যান্সারে আক্রান্ত হতে পারে মানবদেহ।গত শনিবার কেমিক্যাল রিসার্চ ইন টক্সিকোলজি জার্নালে প্রকাশিত হয় জরিপটি।গবেষকরা বলেছেন, ধূমপানের ফলে মানবদেহে আধ ঘণ্টার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হয়। উদাহরণ হিসেবে তারা বলেন, শরীরে ইনজেকশন দিলে রক্তে সরাসরি তা মিশে যায়। তামাক গ্রহণের প্রভাব সে রকম বলে প্রমাণ পেয়েছেন ওই গবেষণায়। ধূমপায়ীদের জন্য ওই জরিপের ফল কঠোর হুশিয়ারি বলে উল্লেখ করেন তারা।তামাকের উপাদান কীভাবে ডিএনএর (ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড) ক্ষতি করে তা নির্ণয়ের জন্য মানুষের ওপর এটাই প্রথম জরিপ। ১২ জন ধূমপায়ীর ওপর জরিপটি চালানো হয়। তামাকের ধোঁয়ার মধ্যে বিজ্ঞানীরা দূষিত পিএএইচ (পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন) দেখতে পান। এই পদার্থটি কয়লা পোড়ানোর কারখানা এবং খাবার তৈরির জন্য পুড়ে যাওয়া ধাতব ফ্রেমের মধ্যে পাওয়া যায়। এছাড়া সিগারেটের ধোঁয়ার মধ্যে গবেষকরা ফেনানথ্রিন নামে এক ধরনের বিশেষ উপাদান আবিষ্কার করেন। এ পদার্থ রক্তের ভেতরে ঢুকে পড়ে। এরপর এটি এক ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে, যা ডিএনএকে ক্ষতি করে। পদার্থটি ডিএনএর সঙ্গে মিশে ক্যান্সারের কারণ ঘটাতে পারে। প্রসঙ্গত বিশ্বে ফুসফুসের ক্যান্সারে প্রতিদিন অন্তত ৩ হাজার লোক মারা যায়। আর এর ৯০ ভাগই ধূমপানজনিত কারণে।এএফপি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV