Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ধূমপান ছাড়তে ই-সিগারেট

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: September 9, 2013 | 6:18 AM

ডেস্ক: সিগারেট ফুঁকে ফুঁকে যারা নিজেদের প্রতি মুহূর্তে একটু একটু করে ভয়াবহ পরিণতির মুখে ঠেলে দিচ্ছেন, তাদের জন্যই তৈরি হয়েছিল ইলেক্ট্রনিক-সিগারেট বা ই-সিগারেট। কিন্তু, ব্যাটারি নিয়ন্ত্রিত ই-সিগারেট প্রকৃতপক্ষেই সিগারেটের নেশা ছাড়াতে পারে কিনা, তা এখনও বিতর্কের বিষয়। ধূমপান বন্ধ করতে কি ভূমিকা পালন করতে পারে ই-সিগারেট, তা জানতে একের পর গবেষণা পরিচালিত হচ্ছে। ই-সিগারেট কতোটা ক্ষতিকর তা নির্ণয়ের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ই-সিগারেটেও বিভিন্ন মাত্রায় নিকোটিন রয়েছে। তবে তামাকজাত সিগারেটের মতো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে ফেলে না তা। বরং, নিকোটিনের বাষ্পটাই শুধু টেনে নেন ধূমপায়ীরা। ই-সিগারেটের জনকরা তাই একে অধিকতর নিরাপদ বলে দাবি করছেন। একই সঙ্গে ধূমপানের নেশাটাকেও ছাড়াতে কার্যকর ই-সিগারেট। ই-সিগারেটের ওপর সর্বশেষ পরিচালিত জরিপও কিন্তু তেমন ইঙ্গিতই দিচ্ছে। এ গবেষণায় নিকোটিন প্যাচের সঙ্গে ই-সিগারেটের তুলনামূলক পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞরা। বড় আকৃতির ব্যান্ড এইডের মতো দেখতে নিকোটিন প্যাচ ত্বকের ওপর লাগালে, তা থেকে একটি নির্র্দিষ্ট মাত্রায় নিকোটিন নিঃসরিত হয়, যা শরীরে মিশে যায়। এভাবে মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে করতে এক পর্যায়ে ধূমপানের প্রতি আসক্তিটা আর থাকেন না। গবেষকরা ১৩ সপ্তাহে ধূমপান ছাড়ার একটি কর্মসূচিতে এ দুটি পদ্ধতিই ব্যবহার করেন। এ খবর দিয়েছে অনলাইন টাইম। গবেষণায় দেখা গেছে, এ কর্মসূচি পরিচালিত হওয়ার ৬ মাস পরও ধূমপান থেকে বিরত থেকেছেন ধূমপায়ীরা। নিকোটিন প্যাচ ব্যবহারেও একই ধরনের ফল পাওয়া গেছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটির গবেষকরা ৬৫৭ জন ধূমপায়ীর ওপর গবেষণাটি পরিচালনা করেন। ওই স্বেচ্ছাসেবীরা ধূমপান ছাড়ার ব্যাপারে মনস্থ করেছিলেন। একটি দলকে ১৩ সপ্তাহের জন্য নিকোটিনবিহীন প্লেসবো ই-সিগারেট দেয়া হয়। দ্বিতীয় দলটিকে দেয়া হয় ১৬ মিলিগ্রাম নিকোটিনের ই-সিগারেট। অন্যদিকে, তৃতীয় দলটিকে ১৩ সপ্তাহ নিকোটিন প্যাচ সরবরাহ করা হয়। তবে, দুটি পদ্ধতিতেই বেশ আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।মানবজমিন  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV