Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ধূমপান ত্যাগে উপকারী বন্ধু নিকোটিন প্যাচ ও ওষুধ সেবন!

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: September 5, 2012 | 11:13 AM

অনলাইন ডেস্ক : ধূমপান ছাড়ার চষ্টা করছেন? ইচ্ছাশক্তির পাশাপাশি নিকোটিন প্যাচ বা চিকিত্সকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করে ভালো ফল পাওয়া সম্ভব। সম্প্রতি আন্তর্জাতিক গবেষকদের একটি দল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ধূমপান ছাড়ার ক্ষেত্রে ওষুধ সেবনের প্রয়োজনীয়তা ও  কার্যকারিতা নিয়ে এর আগের গবেষণাগুলোর ফল অনেক ক্ষেত্রেই পরস্পরবিরোধী ছিল। এর কারণ সম্পর্কে গবেষকরা বলেন- গবেষণায় পরীক্ষামূলকভাবে সফলতা দাবি করলেও বাস্তবে এর ফল ছিল ভিন্ন। ‘অ্যাডিকশন’ সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে আন্তর্জাতিক গবেষকদল দাবি করেছেন, ধূমপান ছাড়ার জন্য চেষ্টারতদের জন্য সাহায্যকারী বন্ধু হিসেবে নিকোটিন প্যাচ ও  ওষুধ সেবনে কার্যকারিতা চার থেকে ছয়গুণ পর্যন্ত বেশি হয়। নিউ ইয়র্কের রোজওয়েল পার্ক ক্যানসার ইনস্টিটিউটের গবেষক কারিন কাসজা জানিয়েছেন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ধূমপায়ীদের নিয়ে পরীক্ষা করে দেখা গেছে, তাঁরা নিকোটিন প্যাচ ব্যবহার করে ধূমপান ছাড়ার ক্ষেত্রে সফল হয়েছেন। চারটি দেশের মোট ৭ হাজার ৪০০ জন ধূমপায়ীকে নিয়ে এ গবেষণা করা হয়েছে। ধূমপান ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাঁদের নিয়ে ছয়মাস ধরে পর্যবেক্ষণ চালিয়ে গবেষকরা এ ফল পেয়েছেন। এর মধ্যে ২ হাজার ২০০ জন ধূমপান ছাড়তে ওষুধ সেবন করেছেন বা ধূমপান ছাড়ার জন্য নিকোটিন বিরোধী চিকিত্সা নিয়েছেন। গবেষকরা জানিয়েছেন, যারা ওষুধ সেবন না করে কেবল ধূমপান ছাড়তে চেয়েছেন তাদের মধ্যে কেবল ৫ শতাংশ ছয় মাস ধূমপান ছাড়া কাটাতে পেরেছেন। আর যারা ওষুধের সাহায্য নিয়েছেন তাঁদের ক্ষেত্রে সফলতার হার ১৫ শতাংশের বেশি। যারা ওষুধের পরিবর্তে ধূমপান থেকে বিরত থাকতে চুইং গামজাতীয় পণ্য গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সফলতার হার  ৮ শতাংশ। গবেষকরা আরও জানিয়েছেন, যাঁরা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁদের বেশির ভাগই তরুণ। এছাড়াও যাঁরা কম আয়ের মানুষ ও কম নিকোটিন আসক্ত, তাঁদের ধূমপান ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি। গবেষকরা আরও দেখেছেন, ওষুধ সেবনকারীদের চেয়েও যারা  আত্মবিশ্বাসী, তাঁরাই ধূমপান ছাড়ার চেষ্টা করছেন বেশি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ