ধূমপায়ীদের সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি
যেসব শিশুর বাবা-মা ধূমপানে আসক্ত, ওই শিশুরা বড় হওয়ার পর তাদের হূদ্যন্ত্রের নানা সমস্যায় ভোগার ঝুঁকি অনেক বেশি। গতকাল বুধবার প্রকাশিত এক গবেষণায় এমনই দাবি করা হয়েছে।
গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ার তাসমানিয়ার মেনজাইস রিসার্চ ইনস্টিটিউট। ধূমপায়ী বাবা-মায়ের সন্তানদের নিয়ে দীর্ঘ গবেষণা করা হয়। যাঁদের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়, তাঁদের বয়স এখন ৩০-এর মাঝামাঝি। গবেষণা চালানোর জন্য ২০ বছর আগে তাঁদের পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছিল। দীর্ঘ দুই দশক পর দেখা গেছে, পরোক্ষ ধূমপানের শিকার হওয়ায় ওই তরুণ-তরুণীদের ধমনি এখন কম স্থিতিস্থাপক, যা হূদ্যন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
গবেষণার সঙ্গে যুক্ত এবং মেনজাইস ইনস্টিটিউটের রিসার্চ ফেলো সিয়ানা গল বলেন, পরোক্ষ ধূমপান ক্ষতিকর—এ বিষয়টি আগে থেকেই জানা। কিন্তু পরোক্ষ ধূমপান দীর্ঘ সময়ে রক্তনালিতে কী ধরনের প্রভাব ফেলে, এ নিয়ে বিশ্বে এটাই প্রথম গবেষণা।
সিয়ানা গল বলেন, ‘আমরা দেখেছি, যাঁরা শিশুকালে বাবা-মায়ের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হয়েছেন, তাঁদের ধমনির স্থিতিস্থাপকতা কম। এটি হূদ্যন্ত্রে স্বাস্থ্যহানির প্রাথমিক ইঙ্গিত।’ তিনি বলেন, পরোক্ষ ধূমপানের প্রভাব ২৭ বছর পরও দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ৪০ ভাগ শিশু নিয়মিতই ঘরে পরোক্ষ ধূমপানের শিকার হয়। আর পরোক্ষ ধূমপানের কারণে বছরে মারা যায় ছয় লাখ মানুষ। এএফপি।প্রথম আলো
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং