নতুনরূপে ফেসবুক প্রোফাইল:ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখা যাবে,থাকছে সহজেই ছবি দেখার সুবিধা
ইউএসএনিউজ ডেস্ক: সহজেই ছবি দেখার সুবিধা চালু করা হয়েছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল অপশন নতুন করে সাজানো হচ্ছে।সাইটটির নতুন ডিজাইনে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখা যাবে। আজ নতুন ডিজাইনটি উদ্বোধন করেন ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।মার্ক জুকারবার্গ জানান, ব্যবহারকারীরা সাধারণত বন্ধুদের ছবিগুলো দেখতে পছন্দ করেন। এজন্য সহজেই ছবি দেখার সুবিধা চালু করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ট্যাগ হওয়া ছবিগুলো প্রথমে দেখানো হবে। একই সঙ্গে জীবনবৃত্তান্ত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বৃত্তান্ত, চাকরির বিস্তারিত, রিলেশনশিপ স্ট্যাটাস এবং প্রাথমিক ঠিকানাগুলো প্রোফাইলের ওপর দেখানো হবে। বেশকিছু বন্ধুকে ‘ফিচারড’ হিসেবেও নির্বাচনের সুযোগ রাখা হয়েছে।ফেসবুকের ডেভেলপিং বিভাগের প্রকৌশলী জোশ ওয়াইজম্যান জানান, নতুন ডিজাইনটি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের প্রথম দিকেই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। নতুন ফেসবুক প্রোফাইল সিস্টেম চালু করার এ সংবাদ সম্মেলনে ফেসবুক নিয়ে তৈরি করা সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সম্পর্কেও মতামত ব্যক্ত করেন জুকারবার্গ। তিনি সিনেমার কাহিনীর সম্পূর্ণ সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তথ্য পাচার সম্পর্কে তিনি জানান, ফেসবুক কখনোই তথ্য পাচার করে না, ব্যবহারকারীরা তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপিল্গকেশনকে তথ্য দেখার সুবিধা দেওয়ায় মাঝে মধ্যে তথ্য পাচারের ঘটনা ঘটে বলে জানান জুকারবার্গ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি