Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নতুন আইফোনে নিরাপত্তা ত্রুটি?

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: September 24, 2013 | 2:24 AM

132660923iPhone-scannerআঙুলের ছাপ শণাক্ত করার প্রযুক্তিতে ত্রুটি ধরা পড়েছেসবে বাজারে এসেছে নতুন আইফোন ৫সি ও ৫এস। এর মধ্যে ৫এসে প্রথমবারের মতো যুক্ত হয়েছে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) শনাক্ত করার প্রযুক্তির নিরাপত্তা। তবে এবার এ বিশেষ নিরাপত্তাপ্রযুক্তিটিকেই হ্যাক করতে পেরেছে জার্মানির একদল হ্যাকার। হ্যাকারদের দাবি, তাঁরা আইফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হ্যাক করতে পেরেছেন। জার্মানির ক্যাওস কম্পিউটিং ক্লাবের (সিসিসি) দুই সদস্য এ হ্যাকিংয়ের কাজটি করেছেন বলে জানা গেছে।হ্যাকারদের দাবি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ধোঁকা দিতে আঙুলের ছবি তুলে সেটি স্বচ্ছ কোনো পাতার ওপর প্রিন্ট করেই এ কাজটি করা সম্ভব। অ্যাপলও এবার আইফোনের বিশেষ এ নিরাপত্তাপ্রযুক্তির বিষয়টি দারুণভাবে তুলে ধরে। এ নিয়ে বেশ প্রচারণাও চালিয়েছে বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠানটি। আর এ নিরাপত্তাপদ্ধতিকে হারিয়ে দিতে অর্থাৎ এর ত্রুটি বেরকারীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণাও দেওয়া হয়। আর পুরস্কার ঘোষণা করা হয় ১৩ হাজার ডলারের! এ বিষয়ে এখনো মুখ খোলেনি অ্যাপল। পুরস্কার ঘোষণাকারী এ ব্যাপারে আরও পরীক্ষা করতে চান বলেও জানা গেছে। নতুন মডেলের সবচেয়ে আকর্ষণীয় এ বৈশিষ্ট্য নিয়ে এমন খবর প্রযুক্তি দুনিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে।
বিবিসি ও দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV