Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নতুন নির্বাচন দাবিতে স্বন্দীপ সোসাইটির মামলা খারিজ নিউইয়র্ক আদালতের

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: May 9, 2020 | 1:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : স্বন্দীপ সোসাইটির নির্বাচন বাতিলের দাবিতে দায়েরকৃত মামলা খারিজ করে দিয়েছেন নিউইয়র্কের কিংস কাউন্টি সুপ্রিম কোর্ট। বিচারপতি রিচার্ড ভ্যালেস্কুয়েজ কর্তৃক ৪ মে স্বাক্ষরিত এই রায়ের কপি ৭ মে বৃহস্পতিবার পাবার পর সোসাইটির সর্বস্তরের সদস্য-কর্মকর্তার মধ্যে স্বস্তি ফিরেছে। ‘মামলাটি খারিজ হওয়ায় স›দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশনের নিরপেক্ষতার জয়ধ্বনি উচ্চারিত হলো। প্রবাসের সকল আঞ্চলিক সংগঠনের নির্বাচনের ইতিহাসে তা মাইলফলক হয়ে থাকবে’-মন্তব্য প্রধান নির্বাচন কমিশনার নুরুস্সাফার।

উল্লেখ্য, মামলায় নূরুস্সাফার বিরুদ্ধে কারচুপি, অনিয়মসহ স্বৈরাচারি আচরণের গুরুত্ব অভিযোগ করা হয়েছিল। ‘কিন্তু বারবার তারিখ নিয়েও এসব অভিযোগের পক্ষে কোন ডক্যুমেন্ট সাবমিট করতে ব্যর্থ হন বাদিপক্ষ। এজন্যেই বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দিলেন’-উল্লেখ করেন সোসাইটির নির্বাচন কমিশনের প্রধান নুরুসসাফা। এ কমিশনের অপর চার সদস্য ছিলেন মোহাম্মদ এম সুজন, লুৎফুল করিম, সাঈদ এ হোসেন এবং মোহাম্মদ তোহা।

মামলার বাদি ছিলেন এ কে মিয়া (হানিপ), ইদ্রিস আলম, মোহাম্মদ আলাউদ্দিন। মামলায় নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ, ফলাফল ঘোষণায় প্রতারণা, সংগঠনের রীতি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান না করাসহ যেসব অভিযোগ করা হয়েছিল, তার একটিও ধোপে টেকেনি অর্থাৎ এসব অভিযোগের পক্ষে কোন ডক্যুমেন্ট সাবমিট করতে সক্ষম না হওয়ায় মামলা খারিজের সিদ্ধান্ত দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে স্বন্দীপ সোসাইটির নির্বাচন কমিশনের প্রধান নূরুসসাফা এ সংবাদদাতাকে আরো বলেন, সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করেছি নির্বাচন অনুষ্ঠানে। ‘অনেক ব্যালট এসোসিয়েশন’র মেশিনে ভোট গ্রহণের আগে সকল পোলিং এজেন্ট তা পরখ করেছেন। ভোট গ্রহণের পরও নির্বাচন কমিশনের সকল সদস্য এবং পোলিং এজেন্টের স্বাক্ষর নিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত মেশিন সম্পর্কে তিনি বলেন, ‘ সন্ধ্যায় ভীড় বেড়েছিল অনেক, বাইরে তখন প্রবল হিমেল হাওয়া থাকায় সকলকে ভোট কেন্দ্রের ভেতরে লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করেছি।

একইসাথে নির্দ্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্পন্ন করার স্বার্থে ‘ডামি মেশিন’ হিসেবে সেখানে থাকা মেশিনেও ভোট নেয়া হয় পোলিং এজেন্ট এবং নির্বাচন কমিশনের সম্মতি সাপেক্ষে।’ ডক্যুমেন্টসহ সবকিছু মাননীয় আদালতে সাবমিট করেছি বলেই বাদিপক্ষের অভিযোগ ধোপে টেকেনি। অর্থাৎ সত্যের জয় হলো-উল্লেখ করেন নুরুস্সাফা। রায়ের পরিপ্রেক্ষিতে সংগঠনের নির্বাচিতরা দায়িত্ব পালনে আর কোন দ্বিধা-দ্বন্দে থাকবেন না।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর বিপুল উৎসাহে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হন ‘পান্না-আলাউদ্দিন’ প্যানেলের প্রার্থীরা। নির্বাচনী ফলাফলের ভিত্তিতে তারা সকলে ৬ ডিসেম্বর শপথ গ্রহণ করার পরই উপরোক্ত মামলার উদ্ভব হয়েছিল। এমনকি, সোসাইটির উপদেষ্টা পরিষদ এবং বোর্ড অব ট্রাস্টির মধ্যেও মামলা নিয়ে বিভক্তির রেখা বিস্তৃত হয়েছিল।

উল্লেখ্য, নির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি-আব্দুল হান্নান পান্না, সিনিয়র সহ-সভাপতি-হেলালউদ্দিন, সহ-সভাপতি-ইসলাম সাহাবউদ্দিন, মোহাম্মদ কাশেম এবং ফসিউল আলম, সাধারণ সম্পাদক-এ এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-মেজবাউদ্দিন মনির, সাংগঠনিক সম্পাদক-কাওসার সর্দার, সহ-সাংগঠনিক সম্পাদক-শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ-আমজাদ হোসেন, সহ-কোষাধ্যক্ষ-রিদওয়ানুল বারি, সমাজকলাণ ও বিনোদন সম্পাদক-মাইনুদ্দিন আহমেদ আরিফ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক-ওমর ফরিদ বাবর, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-জাহাঙ্গির আলম সোহেল, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক-এইচ এম ইসলাম, প্রচার সম্পাদক-এ আজাদ সেলিম, দফতর সম্পাদক-সাফায়েত হোসেন, মূলধারা ও আইন বিষয়ক সম্পাদক-মাইনউদ্দিন দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-মনির উদ্দিন। নির্বাহী সদস্যরা হলেন : জাফর ইসলাম, সানাউল্লাহ বাবুল, নিজামুল হায়দার, জহিরউদ্দিন বাবর, আমির ইসলাম, মো. ইলিয়াস লি্কংন, মোহাম্মদ কিবরিয়া, সালেহউদ্দিন টুটুৃল, সাইফুল হামিদ দুলাল, মেরাজুল আমিন ইব্রাহিম, আব্দুল হালিম, এমডি ওমর ফারুক, আব্দুল করিম ভুট্টো, সিরাজুৃল মাওলা কপিল, জিয়াউল ইসলাম, সুমন আবেদীন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV