Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান চবি এলামানাই এসোসিয়েশনের

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: March 27, 2017 | 8:43 AM

নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের মাঝে দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরা আর জাতীয় নেতাদের যথাযথ সম্মান জানানোর আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাইনি। দেশের সর্বত্রই চলছে অরাজকতা, দূর্নীতি আর ইতিহাস বিকৃতি, নেই সত্যিকারের গণতন্ত্র। বক্তারা বলেন, সশস্র সংগ্রামের মধ্যদিয়ে পরাধীনতা থেকে আমরা স্বাধীনতা পেলেও মনে হচ্ছে আমরা পরাধীন। দেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সকল ক্ষেত্রে সত্যিকারের দেশপ্রেম।

সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে গত ২৫ শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মওলানা আবুল কালাম আজাদ। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন লং আইলান্ড ইউনিভর্সিটির অধ্যাপক ও এসোসিয়েশনে প্রধান উপদেষ্টা ড. শওকত আলী, বিশিষ্ট শিক্ষাবীদ ড. এস এ শেলী, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন। খবর ইউএনএ’র।

এরপর সংগঠনের নতুন কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নূরুল ইসলাম। আলোচনা পর্বে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শওকত আলী, অধ্যাপক দেলোয়ার হোসেন। মঞ্চে উপবিষ্ট ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুল ইসলাম মজনু, সাবেক সভাপতি ড. আবুল কাশেম, কমিউনিটি নেতা মোহাম্মদ হেলাল উদ্দিন ও আবুল হোসেন শাহাদৎ ও সিনিয়র এলামনাই এনামুল হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের বিদায়ী সভাপতি প্রফেসর কাজী ইসমাইল। এছাড়া এসোসিয়েশনের নতুন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম। এরপর অতিথিবৃন্দ ছাড়াও আলোচনায় অংশ নেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ সোলায়মান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাজী মোবাশ্বের এ হাসমী, এসোসিয়েশনের সহ সভাপতি ও চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, সহ সভাপতি বদরুল হক আজাদ, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপ্যাল আমেনা বারী, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও কার্যকরী পরিষদ সদস্য শামীমা খানম শাবনাজ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক আশিক মাহমুদ।

অনুষ্ঠানে ড. শওকত আলী বলেন, বাংলাদেশের স্বাধীনতায় মওলানা ভাসানী, শেখ মুজিব আর জিয়াউর রহমান সহ জাতীয় নেতাদের অবদান রয়েছে। তাদের সবার অবদানকে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, ঐহিত্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় এই ক্যাম্পাসেই দেশের দুই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও জিয়াউর রহমানের সাথে পরিচয় হয়, কথা হয়। শেখ মুজিব পাকিস্তান বিভক্তির জন্য দায়ী নন। আর সত্তুরের নির্বাচনে বিজয়ের পর একাত্তুরের ২৫ ডিসেম্বর পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু ৪৭-এর পর থেকেই পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান সরকারের পর্যায়ক্রমিক নানা অবহেলার কারণে শেষ পর্যন্ত তিনি দেশ স্বাধীন করার কথা ভাবেন। ড. শওকত বলেন, জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ বলা ঠিক নয়, জিয়া স্বাধীনতার আহ্বায়ক। তার আহবানেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। প্রসঙ্গত তিনি বলেন, শেখ মুজিব ভারতকে ঘৃণা করতেন বলেই তিনি ভারতে যাননি। বরং পাক সেনাদের হাতে বন্দি হয়েছেন। এসব ইতিহাস সবাইতে জানতে হবে এবং জানাতে হবে। ড. শেলী বলেন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে মনে হচ্ছে আমরা স্কাশীন হয়েছি সত্য, কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইনি। এজন্য আরেকটি যুদ্ধ করার সময় এসেছে।

অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, লাখো শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এইা দেশটি আমাদের সবার। কিন্তু দেশে কি হচ্ছে! আজ মা-বোনদের রাস্তায় ধরে নাজেহাল করা হচ্ছে। ক্ষমতাসীন সরকারের কর্মকান্ডে মনে হচ্ছে আমাদের স্বাধীনতা লুট হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন। সরকার ভারতের সাথে নতুন করে চুক্তি করতে যাচ্ছে। সকল বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের এসবের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে কেউ রেহাই পাবে না। যেকোন মূল্যে আমরা আমাদের দেশকে রক্ষা করবোই।

সামসুল ইসলাম মজনু বলেন, শহীদ পরিবারের সন্তান হিসেবে স্বাধীনতা আমার কাছে অন্যরকম অনুভূতির। স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের গৌরব। তিনি বলেন, চবি এলামনাই এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। বিষয়টি মাথায় রেখেই আমাদের সংগঠন করতে হবে, বক্তব্য রাখতে হবে। এসোসিয়েশনকে সকল রাজনীতির উর্দ্বে রাখতে হবে। প্রসঙ্গত তিনি বলেন, আমরা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ের কোন সার্টিফিকেট কেনা-বেচার জন্য এলামনাই এসোসিয়েশন করিনি। যে বা যিসি সত্যিকারেই এলামনাই তার কর্মকান্ড, আচার-ব্যবহার আর কথা-বার্তাই প্রমাণ করবে তিনি চবি’র এলামনাই। প্রফেসর কাজী ইসমাইল সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসোসিয়েশনকে আরো শক্তিশালী করার জন্য সকল এলামনাইদের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক নূরুল ইসলাম বলেন, আমরা যারা যুদ্ধ করেছি তারাই জানি দেশ কিভাবে স্বাধীন হয়েছে, কতজনের মতো মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি বলেন, ৬ লাখের মতো মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তাদের তিনটি তালিকা ভারতে রয়েছে। আর ক্ষমতাসীন সরকার মিথ্যা তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়িয়ে চলেছেন। তিনি বলেন, সময় এসেছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় আর জনগণের সরকার প্রতিষ্ঠার।
ড. আবুল কাশেম তার বক্তরব্য প্রশ্ন রেখে বলেন, আসলে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? আমাদের ইতিহাস বিকৃতি চলছে। তথ্য বিভ্রান্তি চলছে। এসবের বিরুদ্ধে সটিখ সত্য তুলে ধরতে হবে। মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশে ডিক্টেটরশীপ চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ত আর গণতন্ত্র রক্ষায় আরেকটি মুক্তিযুদ্ধ দরকার বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আবুল হোসেন শাহাদৎ বলেন, আমাদের পরাধীনতা থেকেই স্বাধীনতা এসেছে। আজ আমরা স্বাধীনতা হয়েও পরাধীন হয়ে যাচ্ছি। কেননা, দেশে সত্যিকারের গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। এনামুল হায়দার বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতি আন্তর্জাতিকীকরণ হয়ে যাচ্ছে বলেই আমারা আমাদের প্রকৃত স্বাধীনতার স্বাদ পাচ্ছি না। স্বাধীনতা রক্ষা করা ঈমানের অঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে সমুন্নত রাখতে না পারলে দেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না।

জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে নির্বাচনের নামে দেশের গণতন্ত্র নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। নবগঠিত নির্বাচন কমিশন একটি দলের পক্ষ হয়ে কাজ করছে বলে অভিযোগ করে বলেন, দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব দরকার। প্রসঙ্গত তিনি বলেন, চবি এলামনাই এসোসিয়েশনে যাতে কোন অছাত্র থাকতে না পারে তার জন্য দায়িত্বশীলদের সজাগ থাকতে হবে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পরা সহ এলামনাই সদস্যরা দেশের গান পরিবেশন করেন। এই পর্ব পরিচালনা করেন এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দীন লিটন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV