Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নতুন প্রেসিডেন্টের কাছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রত্যাশা : তিনি দেশকে ঐক্যবদ্ধ করবেন

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: April 24, 2013 | 2:28 PM

Newly Elected Bangladeshi President Abdul Hamid_Hope & Believe : http://youtu.be/-zs5iaBdh-o   http://www.youtube.com/watch?v=-zs5iaBdh-o&feature=youtu.be

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : দেশের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এডভোকেট আবদুল হামিদের প্রতি নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। তারা বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে দায়িত্বপালনকালে তিনি জাতির অভিভাবক হিসেবেই ভূমিকা রাখবেন। তিনি শুধু রাষ্ট্রের প্রধান নন, তিনি দেশের মানুষের অভিভাবক। নিরপেক্ষ দায়িত্ব পালন করে সরকারি এবং বিরোধী দলের আস্থাভাজন হবেন।
দেশের এই ক্রান্তিলগ্নে সদ্যনির্বাচিত নতুন প্রেসিডেন্ট এডভোকেট আবদুল হামিদ কে রাজনৈতিক সঙ্কট উত্তরণে সমঝোতার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র  প্রবাসীরা।
তারা তাকে তৃণমূল থেকে উঠে আসা জনগণের ভালবাসার প্রেসিডেন্ট ও দেশের অভিভাবক বলে আখ্যায়িত করেন। তিনি দেশকে ঐক্যবদ্ধ করবেন এমন প্রত্যাশা সকলের।
প্রবাসীরা বলেন, দেশ এক ক্রান্তি কাল পার করছে। বর্তমান সমস্যা সঙ্কুল অবস্থার পরিবর্তনে তিনি গুরু দায়িত্ব পালন করবেন। তারা বলেন, পশ্চিমা দেশ গুলোর ন্যায় তিনি দায়িত্ব পালন করবেন।
প্রবাসীরা দেশের বিরাজমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নবনির্বাচিত প্রেসিডেন্টকে সমঝোতার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। তারা বলেন, সরকারি এবং বিরোধী দল সহ ছোট বড় সকল রাজনৈতিক ও পেশা জীবী সংগঠন সহ সব দল-মতের মানুষকে একত্রিত করে তিনি দেশকে এগিয়ে নিতে পারবেন।
নবনির্বাচিত প্রেসিডেন্টকে নির্বাচনের পরিবেশ তৈরির পরামর্শ দেন তারা। তারা বলেন, একটি সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন করে দেশকে এগিয়ে নিতে পারবেন সে আস্থা তার প্রতি আমাদের রয়েছে।
তারা বলেন, তিনি সকলের ঐক্যের প্রতীক। তিনিই দিতে পারেন জাতিকে আলোর সন্ধান। সব দল-মতের মানুষকে একত্রিত করে তিনি দেশকে এগিয়ে নিতে পারবেন।
তারা বলেন, বর্তমান সমস্যা সঙ্কুল অবস্থা পরিবর্তনে ভূমিকা নেবেন প্রসিডেন্ট। এর মাধ্যমে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে।
তারা বলেছেন, প্রসিডেন্ট হিসাবে আবদুল হামিদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তার বিষয়ে সবারই ভাল ধারণা আছে। তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনপ্রবর্তনের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এ প্রত্যাশা আমাদের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV