Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নতুন বছরে যুক্তরাষ্ট্রের ৭ স্টেটে ফেডারেল ন্যূনতম মজুরি বাড়লো

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: January 8, 2011 | 12:54 AM

 এনা : নতুন বছরে ৭ স্টেটে ন্যূনতম মজুরি বাড়লো। এগুলো হচ্ছে আরিজোনা, কলরাডো, মন্টানা, ওহাইয়ো, ওরেগণ, ভারমন্ট এবং ওয়াশিংটন। কলরাডো স্টেটে ন্যূনতম মজুরি ঘন্টা হয়েছে ৭.৩৬ ডলার।ওয়াশিংটনে ন্যূনতম কর্মঘন্টা হলো ৮.৬৭ ডলার। আরিজোনায় ৭.৩৫, ফ্লোরিডায় ৭.২৫, মিজৌরীতে ৭.২৫, মন্টানায় ৭.৩৫, ওহ্ইায়োতে ৭.৪০, ওরেগণে ৮.৫০ ডলার হয়েছে ১ জানুয়ারি থেকে। অপর স্টেটগুলোতে প্রতি ঘন্টায় ন্যূনতম মজুরি হচ্ছে আলাস্কা-৭.৭৫, আরকানসাস-৬.২৫, ক্যালিফোর্নিয়া-৮.০০, কানেকটিকাট-৮.২৫, ডেলওয়ারে-৭.২৫, ডিসি-৮.২৫, জর্জিয়া-৭.২৫, হাওয়াই-৭.২৫, আইডাহো-৭.২৫, ইলিনয়-৮.২৫, ইন্ডিয়ানা-৭.২৫, আইওয়া-৭.২৫, ক্যান্সাস-৭.২৫, কেন্টাকি-৭.২৫, মেইন-৭.৫০, ম্যারিল্যান্ড-৭.২৫, ম্যাসেচুসেট্্স-৮.০০, মিশিগান-৭.৪০, মিনোসোটা-৬.১৫, নেব্রাস্কা-৭.২৫, নেভাদা-৮.২৫, নিউ হ্যামশায়ার-৭.২৫, নিউজার্সী-৭.২৫, নিউ মেক্সিকো-৭.৫০, নিউইয়র্ক-৭.২৫, নর্থ ক্যারলিনা-৭.২৫, নর্থ ডেকটা-৭.২৫, ওকলাহোমা-৭.২৫ ডলার, পেনসিলভেনিয়া-৭.২৫, রোড আইল্যান্ড-৭.৪০, সাউথ ডেকটা-৭.২৫, টেক্সাস-৭.২৫, ইউটাহ-৭.২৫, ভার্জিনিয়া-৭.২৫, ওয়েস্ট ভার্জিনিয়া-৭.২৫, উইসকনসিন-৭.২৫ এবং ওয়াইওমিং-৫.১৫ ডলার। আলাবামা, লুইজিয়ানা, মিমিসিপি, সাউথ ক্যারলিনা এবং টেনেসীতে এখন পর্যন্ত ন্যূনতম মজুরি ঘন্টা নির্ধারণ করা হয়নি। ন্যূনতম মজুরি ঘন্টা নির্ধারণের প্রথা চালু হয় ১৯৩৮ সালের ২৪ অক্টোবর থেকে। ঐ বছর ন্যূনতম মজুরি ঘন্টা ছিল ০.২৫ ডলার করে। পরের বছর তা ০.৩০ ডলার হয়। ৫ দফা বৃদ্ধির পর ১৯৫৬ সালের ১ মার্চে ন্যূনতম মজুরি ধার্য করা হয় এক ডলার। ৫ বছর পর তা বৃদ্ধি পায় ১.১৫ ডলারে। ১৯৭৪ সালের ১ মে মজুরি ঘন্টা বেড়ে ২ ডলার হয়। এরপর ১৯৮০ সালের পহেলা জানুয়ারি থেকে তা ৩.১০ ডলাওের উন্নীত হয়। ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বরে ন্যূনতম মজুরি ঘন্টা বেড়ে ৫.১৫ ডলার হয়। ২০০৯ সাল থেকে নিউইয়র্কে মজুরি ঘন্টা হয়েছে ৭.২৫ ডলার এবং এখনও তা বহাল রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV