নতুন মডেলের আইফোন পেটেন্ট
অনলাইন ডেস্ক : নতুন মডেলের একটি আইফোন পেটেন্ট করার জন্য সম্প্রতি আবেদন করেছে অ্যাপল। আইফোনের নতুন এ নকশাটিতে এমন প্রযুক্তির ডিসপ্লে রাখা হয়েছে যা স্মার্টফোনটির কোণ পর্যন্ত মোড়ানো। এতে করে স্মার্টফোনে ছবি বা ভিডিও দেখার জায়গা বাড়বে, অর্থাত্ ডিসপ্লেতে আলাদা কোনো বাটন থাকবে না। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, নতুন মডেলের আইফোনের জন্য ডিসপ্লে নিয়ে গবেষণা শুরু করেছে অ্যাপল। কাচের একটি টিউব সদৃশ আইফোনের পেটেন্ট আবেদনটি ২০১১ সালে যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে জমা দিয়েছিল অ্যাপল।
বাজার বিশ্লেষকেরা অবশ্য বলছেন, পণ্যের জন্য পেটেন্ট করলেও অ্যাপলের পেটেন্ট করা নকশার পণ্য বাজারে আসে খুব কম। আর অ্যাপল কর্তৃপক্ষ কোনো পণ্য বাজারে না আসা পর্যন্ত কোনো মন্তব্য করতেও রাজি হয় না।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের