নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা ঢাকা যাচ্ছেন ১৯ নভেম্বর
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে আগামী ১৯ নভেম্বর ঢাকা যাচ্ছেন ড্যান ডব্লিউ মোজেনা। সোমবার ওয়াশিংটনে নতুন দায়িত্বের জন্য শপথ নেন এই মার্কিন কূটনীতিক। তিনি জেমস এফ মরিয়ার্টির স্থলাভিষিক্ত হচ্ছেন। গত জুনে দায়িত্বের মেয়াদ শেষে দেশে ফিরে যান মরিয়ার্টি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বিডিনিউজকে বলেন, ড্যান মোজেনা ১৯ তারিখ ঢাকায় আসলেও নতুন দায়িত্বে যোগ দেবেন ২৫ নভেম্বর থেকে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭ নভেম্বর ড্যান মোজেনাকে শপথ পড়ান ডেপুটি সেক্রেটারি বিল বার্নস। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবার্ট ব্লেক ও অ্যান স্টকও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড্যান মোজেনাকে বাংলাদেশে পাঠানোর প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে উপস্থাপন করা হয় গত ২১ সেপ্টেম্বর। ১৮ অক্টোবর তার নিয়োগ চূড়ান্ত হয়।
অবশ্য বাংলাদেশ অপরিচিত নয় নতুন এই মার্কিন রাষ্ট্রদূতের কাছে। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত ঢাকা দূতাবাসে কাজ করে গেছেন মোজেনা। এরপর তাকে রাষ্ট্রদূত করে অ্যাঙ্গোলায় পাঠায় যুক্তরাষ্ট্র সরকার।যুক্তরাষ্ট্রের আইওয়ায় জন্ম নেয়া মোজেনার কৈশোর কেটেছে এক খামার বাড়িতে। তার স্ত্রী গ্রেস এক সময় স্কুলে শিক্ষকতা করতেন। বতর্মানে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিস্তার নিয়ে কাজ করছেন তিনি। তাদের মেয়ে অ্যানি ও ছেলে মার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ব শেষ করে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।বিডিনিউজ,আমার দেশ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030