নতুন মালিকানায় একুশে টেলিভিশন
বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের মালিকানা পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক স্বত্ব কিনে নিয়েছে এস আলম গ্রুপ। বুধবার নতুন ব্যবস্থাপনা কমিটি চ্যানেলটির দায়িত্ব বুঝে নিয়েছে। দুপুরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
নতুন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. আবদুস সোবহান গোলাপ। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ ঋণ আদালত আইন ২০০৩ এর ১২ ধারা অনুযায়ী আদালতের নির্দেশক্রমে গত ৮ই অক্টোবর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসাবে এস আলম গ্র“প কর্তৃক একুশে টেলিভিশন লিমিটেড এর সকল কিছু ক্রয় করা হয়। এরই ধারাবাহিকতায় ২৫শে নভেম্বর বোর্ড মিটিং-এর মাধ্যমে একুশে টেলিভিশন লিমিটেড এর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ২৫শে নভেম্বর থেকে পরিচালনা পর্যদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক এই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। মানবজমিন
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো