নতুন সিনেমার ঘোষণা চিত্রনায়ক শাকিবের, ৭০ ভাগ শুটিং যুক্তরাষ্ট্রে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে নতুন সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলস, নিউইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। আর এটি নির্মিত হবে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে।
১৪ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ১৬তম ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র মঞ্চে দাঁড়িয়ে চিত্রনায়ক শাকিব খান এ ঘোষণা দেন। মঞ্চে শাকিবের সঙ্গে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।
শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার পরিচালক হবেন হিমেল আশরাফ। তিনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শাকিব খান বলেন, ‘আগে থেকেই এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এতদিনে রিলিজও হয়ে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাক। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর বেশি দূরে নয়।’
এরপর মঞ্চে এসে আফজাল হোসেন বলেন, ‘বিমানে শাকিব ও আমি একসঙ্গে এখানে এসেছি। একটা মানুষ কীভাবে নিজেকে তিল তিল করে গড়ে তুলতে পারে, সেটা আমি শাকিবের সঙ্গে আলাপ করে বিস্ময়ের সঙ্গে দেখেছি।’
এ প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘নতুন এই সিনেমার গল্প ও চিত্রনাট্য আমার। আগামী বছর এর কাজ শুরু হবে। আর এর ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেসে, নিউইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।’
এদিকে, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান বিশ্বের বহু দেশে গেলেও এবারই প্রথম যুক্তরাষ্ট্রে আসলেন। এর আগে একাধিকবার ভিসার আবেদন করেও ইতিবাচক সাড়া মেলেনি। এবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে আসলেন তিনি। আগামী ৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন