নন্দিত লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন মেয়ে বিপাশাকে নিয়ে আমেরিকা থেকে দেশে ফেরে চোখের জল ধরে রাখতে পারেননি
বিশেষ প্রতিনিধি: মাকে দেখেই নোভা, শীলা আর নুহাশ হাউমাউ করে কেঁদে ওঠেন। জড়িয়ে ধরেন মাকে। এ সময় গুলতেকিনও চোখের জল ধরে রাখতে পারেননি। তার দু’চোখের কোণে গড়িয়ে পড়ছিল পানি। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন। মেয়ে বিপাশাকে নিয়ে আমেরিকা থেকে গতকালই দেশে ফেরেন তিনি। মা ও বোনকে দেখে দুই বোন নোভা ও শীলা, পুত্র নুহাশ পিতার শোকে কেঁদে ওঠেন। তাদের কষ্ট ও কান্না দেখে গুলতেকিনেরও চোখের জল বেরিয়ে আসে। সন্তানদের কাছে লৌহমানবী হিসেবে পরিচিত গুলতেকিন কিছু সময় পরই নিজেকে সামলে নেন। সন্তানদের সান্ত্বনা দেন। গতকাল সকালে তার বনানীর বাসায় এমন দৃশ্যের অবতারণা হয়। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, অভিমানী গুলতেকিন অনেক কষ্ট করে নিজেকে আজকের পর্যায়ে দাঁড় করিয়েছেন। সন্তানদের মানুষ করেছেন। তার এতটাই অভিমান ছিল যে- তিনি মেয়েদের বিয়েতে হুমায়ূন আহমেদকে আমন্ত্রণ জানাননি। তিনি সব সময়ের জন্য হুমায়ূনকে ভুলে থাকার চেষ্টা করেছেন। তার ঘনিষ্ঠ একজন জানান, হুমায়ূনবিহীন একা সংসারের হাল ধরে টেনে নিয়ে যেতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে তিনি পথ চলতে নিজের জন্য প্রয়োজন না হলেও সন্তানদের জন্য অনেক ক্ষেত্রে হুমায়ূনের ভাই ড. জাফর ইকবালের সহযোগিতা নিয়েছেন। তার স্ত্রীও অনেক সহযোগিতা করেছেন। সন্তানদের কথা চিন্তা করে তিনি দ্বিতীয়বার বিয়েও করেননি। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। মেয়েরা সবাই মেধাবী। তিন মেয়েই পিএইচডি করেছেন। সূত্র জানায়, আত্মঅভিমানী এক নারী গুলতেকিন। যিনি সব সময় চেষ্টা করেছেন নিজের আত্মসম্মান বোধটুকু বাঁচাতে। সেই অনুযায়ী কাজ করেছেন। এমনটাই মন্তব্য তার পরিবারের ঘনিষ্ঠ জনের। গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে তিনি এমিরেটসের ফ্লাইটে মেয়ে বিপাশাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। বিমানবন্দরে তাকে আনতে যান তার বড় মেয়ে নোভা, বড় মেয়ের জামাই, মেজ মেয়ে শীলা। বিমানবন্দরে যখন নামেন তখন তিনি ভীষণ ক্লান্ত। বিমানবন্দরে নেমে তিনি কোন আবেগঘন দৃশ্যের অবতারণা করেননি। স্বাভাবিকভাবে বের হয়ে গেছেন। বাসায় যাওয়ার পর আবেগঘন পরিবেশ তৈরি হয়। তার সঙ্গে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তার পরিবারের তরফ থেকে জানানো হয়, তিনি খুব ক্লান্ত। একটু সময় দিন। তিনি কোন কথা বলবেন কিনা তা এখনও বলা যাচ্ছে না। তবে তার ঘনিষ্ঠ একজন অনুরোধ করে বলেন, তাকে আপনারা সব কিছু থেকে বাইরে রাখুন। এটা আপনাদের কাছে অনুরোধ। তাকে আপনারা টানবেন না।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests