Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রস্তাবে রাজি ফাউচি

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: December 4, 2020 | 11:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচিকে নিজের প্রশাসনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে চান বলে জানিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই ফাউচি জানিয়ে দিলেন, তিনি এ প্রস্তাব পাওয়া মাত্রই এতে ‘হ্যা’ বলে দিয়েছেন। তিনি বলেন, অবশ্যই, আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়েই হ্যা বলে দিয়েছি। এনবিসিইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

দ্য হিলের খবরে বলা হয়েছে, এরপরেও মার্কিন জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ফাউচি। বাইডেন নিজেও তাকে তার কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। করোনাভাইরাস মহামারিতে মার্কিন শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হওয়া ফাউচি বৃহস্পতিবার বাইডেন ও তার দলের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিয়ে তিনি কথা বলেছেন। ফাউচি বলেন, আমি খুব আনন্দিত যে টিকা কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রথম বৈঠকে বসেছি। মার্কিন প্রেসিডেন্ট (ইলেক্ট) জো বাইডেন বলেন, ফাউচি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। একইসঙ্গে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে এবং আমার কোভিড দলে যোগ দিতে অনুরোধ করেছি। ডা. ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন বাইডেন।  তিনি বলেন, মার্কিন জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV