Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র অভিষেক ১৬ জুন

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: June 9, 2019 | 8:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন রোববার সন্ধ্যা ৬টায়। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অভিষিক্ত হবেন যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের নির্বাহী কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সম্প্রতি নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র দু’বছর মেয়াদী ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি সাব্বির হোসেন, সিনিয়র সহ সভাপতি এমএম আলী লকুস, সহ সভাপতি আজমান আলী ও মামুন আলী, সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ গোলাম মুহিত, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন নানু, দপ্তর সম্পাদক মিজানুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক মুহিবুর হাসান শিহাব, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, মহিলা সম্পাদিকা সেনা ইমরান, সমাজকল্যাণ সম্পাদক মজিবুর রহমান সরদার; কার্যকরী সদস্য : আবদুল হক চৌধুরী, মোহাম্মদ মিটু আলী, নজরুল ইসলাম চৌধুরী, রুকন হাকিম, ফজলুল চৌধুরী নয়ন, মোহাম্মদ সুহেল মিয়া ও মোহাম্মদ জুমন।
নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান. সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে তফসিল অনুযায়ী নির্বাহী কমিটির ২১ সদস্যের মধ্যে কেবল সভাপতি পদে সাব্বির হোসেন, সহ সভাপতি পদে এমএম আলী লকুস, সাধারণ সম্পাদক পদে জয়নাল চৌধুরী এবং সহ সাধারণ সম্পাদক পদে ইমরান আলী মনোনয়ন পত্র দাখিল করেন। নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোবাশ্বির হুসেন চৌধুরী। এসময় নির্বাচন কমিশনের সদস্য বজলুর রহমান, দেওয়ান বজলু চৌধুরী ও আবু সাঈদ কুটি চৌধুরী উপস্থিত ছিলেন। ওই সময় নির্বাচন কমিশন নির্বাচিত কর্মকর্তাদের এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব প্রদান করে।
অনুষ্ঠানে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। অভিষেক উদযাপন কমিটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV