Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র নির্বাচন ১৬ অক্টোবর, নির্বাচন কমিশন গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: August 23, 2016 | 4:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ব্রঙ্কসের নান সেক রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় এ সভায় ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের সদস্যরা হলেন, এডভোকেট কায়্যূম চৌধুরী, মোবাশ্বির হুসেন চৌধুরী, কাজী সাব্বির আহমেদ, দেওয়ান বজলু ও আবু সাঈদ কুটি চৌধুরী।
সভায় ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয় আগামী ১১ সেপ্টেম্বর। ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটি ইউএসএ’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচন ১৬ অক্টোবর। নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ১৮ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র ফি নির্ধারণ করা হয়, সভাপতি ১০০০ ডলার, সহ সভাপতি ৫০০ ডলার, সাধারণ সম্পাদক ৮০০ ডলার, কোষাধ্যক্ষ ৫০০ ডলার এবং কার্যকরী সদস্য ১৫০ ডলার।
সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটির নির্বাচন কমিশনার এডভোকেট কায়্যূম চৌধুরী, মোবাশ্বির হুসেন চৌধুরী ও কাজী সাব্বির আহমেদ, সহ-সভাপতি আ: হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক শাহ গোলাম রাহিম শ্যামল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য লুকুদ আলী, আজমান আলী, মোহাম্মদ আলী, এম হুসেন সাজু, ফোরাস আলী, মিজানুর রহমান লিটন, মর্তোজা হোসেন, শিমুল হাসান প্রমুখ।
সভায় উপস্থিত নির্বাচন কমিশনের সদস্যরা নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় নির্বাচন কমিশন যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে এ জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
নবীগঞ্জ উপজেলা কল্যাণ সোসাইটির সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক যুক্তরাষ্ট্র প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV