Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নভেম্বরের প্রথম দিনই রানওয়ের সংস্কার কাজ শুরু : শাহজালাল বিমানবন্দরে ৬ মাস বন্ধ থাকবে রাতের ফ্লাইট

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: July 15, 2012 | 12:40 PM

শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের রানওয়ের সংস্কারের জন্য আগামি ৬ মাস রাতের ফ্লাইট বন্ধ থাকবে। আজ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে।
বেবিচক সেফটি এন্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার এস এম নাজমুল আনাম জানান, নভেম্বরের প্রথম দিনই রানওয়ের সংস্কার কাজ শুরু হবে। চলবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত। ‘এই ছয় মাস রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকবে। তবে হজের সময় যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হবে রাত দেড়টা থেকে সকাল ৮টা পর্যন্ত।’ এ সিদ্ধান্ত ইতিমধ্যে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে বলে নাজমুল আলম জানান।
‘যাত্রীদের যাতে অসুবিধা না হয়, সে বিষয়টি চিন্তা করে প্রায় পাঁচ মাস আগেই সব বিমান সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে, যাতে তারা টেকঅফ ও ল্যান্ডিংয়ের সময় পুননির্ধারণ করে নিতে পারে। আমরা আশা করছি, এতে তেমন কোনো সমস্যা হবে না’ বলে জানান নাজমুল আলম।
তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, টানা ছয় মাস প্রতিদিন আট ঘণ্টা ফ্লাইট ওঠা নামা বন্ধ থাকলে যাত্রী দুর্ভোগ এড়ানো যাবে না।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV