Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নয় বছরের বালকের পালিয়ে বিমান ভ্রমণ

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: October 11, 2013 | 9:43 PM

বোর্ডিং পাস ছাড়াই ৯ বছরের এক বালক সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মিনেয়াপোলিস থেকে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানে করে লাস ভেগাসে গমন করে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। বালকটি নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে কেন বিমানে আরোহণ করেছিল তাৎক্ষণিকভাবে এ বিষয়টি জানা যায়নি। তবে এ ঘটনার পরে বিমানবন্দর ও বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মেনিয়াপেলিস বিমানবন্দরের মুখপাত্র পেট হোগান জানান, ঘটনাটি ভালোভাবেই সমাপ্ত হয়েছে। কারণ বিমানের ক্রুরা যথাযথ ব্যবস্থা নেয়ায় বালকটি নিরাপদে ফিরতে পেরেছে। তিনি বলেন, কিভাবে নিরাপত্তা প্রক্রিয়ার ভেতর দিয়ে বালকটি বিমানবন্দরে প্রবেশ এবং বিমানে আরোহণ করে প্রথম সারিতে বসল। অবশ্যই বিষয়টি চিন্তার কারণ। বালকটিকে সাড়ে ১০টার দিকে একটি বিমানবন্দরের নিরাপত্তা পর্দায় এবং পরে ১১টা ১৫ মিনিটে লাস ভেগাসে যাওয়ার জন্য ডেল্টা ফাইটের ভেতরে দেখা যায়। হোগান বলেন, বিমানের ক্রুরা পরে লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি অবহিত করে। বিমানটি লাস ভেগাসে অবতরণ করার পর বালকটিকে পুলিশ আটক করে। ডেল্টা বিমানের মুখপাত্র এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য না করে বিষয়টি তদন্ত চলছে বলে জানান। পরিবহন নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, বালকটিকে অন্য যাত্রীদের সাথে নিরাপত্তা লাইন পার হয়েছিল। তবে সে বিমানের জন্য কোনো হুমকি ছিল না বলেই মনে হয়েছিল। সূত্র : রয়টার্স।dailynayadiganta

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV